Vaibhav Suryavanshi: আরও এক বিশ্বরেকর্ডের সামনে বৈভব সূর্যবংশী! তার জন্য কী করতে হবে কিশোর তারকাকে?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বৈভব সূর্যবংশীর সামনে আরও এক বিশ্বরেকর্ড গড়ার সুযোগ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। টুর্নামেন্টের সুপার-৬ পর্বের শেষ ম্যাচে ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী ৩০ রানের একটি ইনিংস খেলেন। এই ইনিংসের সঙ্গে সঙ্গেই তিনি শুভমন গিলকে পিছনে ফেলে দেন।
যুব ওয়ানডেতে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় বৈভব এখন শুভমন গিলের উপরে উঠে চতুর্থ স্থানে পৌঁছেছেন। কিন্তু আপনি কি জানেন, যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রান কার? চলুন দেখে নেওয়া যাক টপ-৫ ব্যাটসম্যানের তালিকা—
১. বিজয় জোল: ভারতের হয়ে যুব ওয়ানডেতে সর্বাধিক রান করার রেকর্ড বিজয় জোলের নামে। তিনি ২০১২-১৪ সালের মধ্যে খেলা ৩৬টি অনূর্ধ্ব-১৯ ম্যাচের ৩৬টি ইনিংসে ৪২.৫৪ গড় এবং ৭৩.১২ স্ট্রাইক রেটে মোট ১৪০৪ রান করেন। এই সময়ে তার ব্যাট থেকে আসে ৪টি শতরান ও ৭টি অর্ধশতরান।
advertisement
advertisement
২. যশস্বী জয়সওয়াল: বিজয় জোলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ২৭টি যুব ওয়ানডে ম্যাচে ৬৯.৩০ গড় এবং ৮৩.৮৪ স্ট্রাইক রেটে মোট ১৩৮৬ রান করেছেন। এই সময় তার ব্যাট থেকে এসেছে ৩টি শতরান ও ১২টি অর্ধশতরান।
৩. তন্ময় শ্রীবাস্তব: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তন্ময় শ্রীবাস্তব। তিনি ৩৪টি ম্যাচের ৩১টি ইনিংসে ৪৮.৭৪ গড় এবং ৭২.২৬ স্ট্রাইক রেটে মোট ১৩১৬ রান করেন। এই সময়ে তিনি ২টি শতরান ও ১১টি অর্ধশতরান করেন।
advertisement
৪. বৈভব সূর্যবংশী: মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর নাম রয়েছে এই তালিকার চতুর্থ স্থানে। এখন পর্যন্ত তিনি ২৩টি যুব ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং ৫৩.১৩ গড় ও ১৫৮.৬১ স্ট্রাইক রেটে অপরাজিত ১১৬৯* রান করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। বৈভবের বয়স সবে ১৪ ফলে প্রথমে যাওয়ার অনেক সুযোগ রয়েছে তার সামনে।
advertisement
৫- শুভমান গিল / উন্মুক্ত চাঁদ: যুব ওয়ানডেতে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন শুভমান গিল ও উন্মুক্ত চাঁদ। শুভমান গিল ১৬টি ম্যাচের ১৫টি ইনিংসে ১০৪.৪৫ গড় এবং ১০৩.২৩ স্ট্রাইক রেটে মোট ১১৪৯ রান করেন। এই সময়ে তিনি ৪টি শতরান ও ৬টি অর্ধশতরান করেন। অন্যদিকে, উন্মুক্ত চাঁদ ২০১২ সালে ২১টি ম্যাচের ২১টি ইনিংসে ৬৭.৫৮ গড় এবং ৮৩.৯২ স্ট্রাইক রেটে ১১৪৯ রান করেন। এই সময়ে তার ব্যাট থেকে আসে ৫টি শতরান ও ৪টি অর্ধশতরান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2026 8:20 PM IST











