Bangladesh News: ‘বাংলাদেশে আল কা*য়দার লোক ঘুরছে..,’ মারাত্মক হুঁশিয়ারি শেখ হাসিনার ছেলের! ফাঁস করে দিলেন আমেরিকার কলকাঠির কথা
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সোমবার আইসিসিআর-এ আজ ‘ইনশাআল্লাহ বাংলাদেশ’ নামে একটি বই নিয়ে আলোচনা ছিল৷ সেখানেই মজিবুর রহমানের দৌহিত্র তথা শেখ হাসিনার পুত্র লন্ডন থেকে ভিডিও কলে এই বক্তব্য পেশ করেন। এদিনের আলোচনা সভায় সিপিএমের পক্ষ থেকে শাইরা শাহ হালিম, বিজেপির পক্ষ থেকে ডঃ পঙ্কজ রায়, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রোহন মিত্র ছিলেন৷ সম্পূর্ণ আলোচনা সভা পরিচালনা করেন বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত৷
চলতি মাসেই আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন৷ কিন্তু, বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দকল আওয়ামি লিগকে৷ সেই কারণে এ নর্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না আওয়ামি লিগ৷ সোমবার আবারও বাংলাদেশের নির্বাচনকে ‘সাজানো নির্বাচন’ বলে তোপ দাগলেন শেখ হাসিনার পুত্র সজীব আহমেদ জয়৷
advertisement
এদিন জয় বলেন, ‘‘বাংলদেশে জঙ্গিদের রাজত্ব চলছে৷ ইউনুস সেই ইসলামিক জঙ্গিদের হয়েই কাজ করছে৷ বহু নিরপরাধ মানুষ মারা গেছে৷ বহু আওয়ামি লিগের কর্মী,পুলিশ অফিসার মারা গেছে ক্ষমতায় না থাকলেও আমরা বিচারের প্রতিশ্রুতি দিচ্ছি৷ মব জাস্টিসের নামে অরাজকতা হয়েছে৷ যে ভোট হতে চলেছে, সেটা সম্পূর্ণ একপাক্ষিক নির্বাচন৷ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আগুন, ভাঙচুর, কর্মীদের মারা হলেও আমেরিকা তারেককে সমর্থন দিচ্ছে নিজের স্বার্থের জন্য৷’’
advertisement
এরপরেই মারাত্মক অভিযোগ তোলেন শেখ হাসিনার পুত্র, ‘‘বাংলাদেশে লস্কর ই তালিবান নেতা প্রকাশ্যে জনসভা করছেন৷ আল কায়দা এর লোক ঘুরছে৷’’ তাঁর দাবি, ‘‘আওয়ামি লিগের ১৭ বছরের শাসনকালে বাংলাদেশ জঙ্গিমুক্ত ছিল৷ ভারতের পূর্ব দিকেও জঙ্গিদের মাথাচাড়া দিতে দেওয়া হয়নি৷ আপনাদের এটাই শেষ সুযোগ, বাংলাদেশকে বাঁচানোর৷ শেষ সুযোগ, জামাতকে রোখার৷ এখন আসলে জামাত ক্ষমতায় আছে,বিএনপি বেশিরভাগ আসন পাবে,তবে দেড়শর কাছাকাছি থাকবে,জামাত ১৩০ টার মতন পাবে৷’’
advertisement
তাঁর নিজের দেশবাসীর কাছে শেখ হাসিনার পুত্র সজীব আহমেদ জয়ের আহ্বান, ‘‘শুধু আওয়ামি লিগ নয়, সব প্রগতিশীল দল ওখানে নিষিদ্ধ৷ ফলে ভোটের নামে এটা প্রহসন হতে চলেছে৷ গায়ের জোরে পোস্টাল ব্যালট তৈরি করে ভোট হচ্ছে৷ আপনারা কেউ ভোট দেবেন না৷ এই ভোটের ফলাফল নির্ধারিত৷ আপনারা ভোট না দিলে এই ভোট গৃহীত হবে না৷’’