advertisement

Chop: পুরুলিয়ার কাশীপুরে স্বাদের নতুন চমক, জনপ্রিয় হচ্ছে কলামোচা চপ, কীভাবে তৈরি হয় এই চপ? জানুন

Last Updated:
Chop: এই চপ খেতে যেমন দারুণ সুস্বাদু, দেখতে তেমনই আলাদা ও আকর্ষণীয়। খুব অল্প সময়ের মধ্যেই কাশীপুরে এই কলামোচা চপ সবার প্রিয় তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। 
1/6
*চপ তো আমরা সবাই কমবেশি খেয়েছি। আলুর চপ, মাংসের চপ কিংবা ডিমের চপ, এসব পরিচিত স্বাদে বাঙালির বিকেল জমে ওঠে। কিন্তু কখনও কী কলামোচা চপ খেয়েছেন? অবাক লাগলেও সত্যি, এই অভিনব চপই এখন পুরুলিয়া জেলার কাশীপুরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

2/6
*এতদিন পর্যন্ত কলামোচা মানেই ছিল গৃহস্থের রান্নাঘরের চেনা উপাদান। মাছের ঝোল হোক বা নিরামিষ তরকারি, সেখানেই তার ব্যবহার সীমাবদ্ধ ছিল। কিন্তু সেই পরিচিত উপকরণকেই একেবারে নতুন রূপ দিয়েছেন কাশীপুরের এক উদ্যমী বাসিন্দা। কলামোচা সেদ্ধ করে, তার সঙ্গে মশলা, আলু ও কাঁচা লঙ্কার ঝাঁজ মিশিয়ে তৈরি হচ্ছে একেবারে অন্যরকম স্বাদের চপ।

3/6
*এই চপের বাইরের অংশটা ভীষণ মচমচে, আর ভেতরটা নরম ও সুস্বাদু। স্বাদে এমনই ভরপুর যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। সবচেয়ে বড় কথা, এই চপের সঙ্গে বড় শহরের ফাস্টফুডের কোনও মিল নেই। এতে আছে পুরোপুরি ঘরোয়া, মাটির গন্ধমাখা স্বাদ। সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টক-ঝাল চাটনি, সব মিলিয়ে জমজমাট বিকেলের আসর। অনেকের কাছেই গরম গরম চায়ের সঙ্গে কলামোচা চপ না হলে বিকেল যেন অসম্পূর্ণ।

4/6
*বর্তমানে কাশীপুর বইমেলার একটি স্টলে অচিন্ত্য কর্মকার নামে কাশীপুরেরই এক বাসিন্দা নিজের হাতে এই কলামোচা চপ তৈরি করছেন। বইমেলায় আসা বইপ্রেমী মানুষজন থেকে শুরু করে সাধারণ দর্শনার্থীদের কাছেও অল্প সময়ের মধ্যেই এই চপ ভীষণ প্রিয় হয়ে উঠেছে।

5/6
*অচিন্ত্য কর্মকার জানান, প্রথমে কলামোচা ভাল করে সেদ্ধ করা হয়। তারপর তাতে প্রয়োজনীয় মশলা, আলু ও কাঁচা লঙ্কা মিশিয়ে তৈরি করা হয় মশলা। সেই মশলা বেসনে মাখিয়ে গরম তেলে ভাজলেই তৈরি হয়ে যায় সুস্বাদু কলামোচা চপ।

6/6
*এই চপ খেতে যেমন দারুণ সুস্বাদু, দেখতে তেমনই আলাদা ও আকর্ষণীয়। খুব অল্প সময়ের মধ্যেই কাশীপুরে এই কলামোচা চপ সবার প্রিয় তালিকায় নিজের জায়গা করে নিয়েছে।