Offbeat Destination: চেনা ছকের বাইরে গিয়ে পাহাড় ঘেরা রোমান্সের নাম লেপচাখা, সঙ্গীর সঙ্গে হারিয়ে যান নীলিমায়
- Reported by:Annanya Dey
- Published by:Debalina Datta
Last Updated:
Offbeat Destination: বসন্তকাল হলেও গরমভাব লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ায়। দোলের ছুটিতে আপনার ডেস্টিনেশন হক ডুয়ার্সের ভূস্বর্গ লেপচাখা। সারাদিন কেটে যাবে মেঘের মুলুকে।
advertisement
মেঘ পাহাড়ের দেশ ডুয়ার্সের ভূস্বর্গ বক্সার লাপচাখাবক্সা টাইগার রিজার্ভ-এ অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম। আলিপুরদুয়ার থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরত্বে রয়েছে ডুয়ার্সের ভূস্বর্গ লাপচাখা। সান্তালাবাড়ি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত গাড়িতে করে যেতে পারবেন। সম্প্রতিতে তৈরি হওয়া কংক্রিটের পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা কিছুটা স্বাদ পাইয়ে দেবে দার্জিলিং ও সিকিমের পথের মত।
advertisement
advertisement
advertisement







