advertisement

Soybean Pakoda: আলু-বেগুন নয়, সোয়াবিনের মুচমুচে পকোড়ায় জমে উঠছে বসন্তের বিকেল! রয়েছে ব্যাপক পুষ্টিগুণ

Last Updated:
Purulia News: সব মিলিয়ে, রঘুনাথপুরে সোয়াবিনের পকোড়া এখন শুধু খাবার নয়, বরং এক নতুন ট্রেন্ড। বিকেলের ফাস্ট ফুডের তালিকায় এটি এখন মানের দিক থেকেও সেরা বলে মনে করছেন অনেকেই।
1/6
পুরুলিয়া জেলার রঘুনাথপুরে সোয়াবিনের পকোড়া এখন জনপ্রিয়। পুরুলিয়া জেলার এই ছোট শহরে বিকেলের আড্ডা মানেই আগে ছিল চা-বিস্কুট বা তেলেভাজা। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে পছন্দ। এখন স্বাস্থ্যসচেতন তরুণ-তরুণী থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষ, সবার কাছেই সোয়াবিনের পকোড়া এক জনপ্রিয় ফাস্ট ফুড। (ছবি ও তথ্য: শান্তনু দাস)

2/6
মচমচে এই পকোড়া বাইরে থেকে খাস্তা, ভেতরে নরম। পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা আর বিশেষ মশলার মিশ্রণে তৈরি হওয়ায় স্বাদে যেমন অনন্য, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। প্রোটিনসমৃদ্ধ সোয়াবিন দিয়ে বানানো হওয়ায় এটি শুধু মুখরোচক নয়, শরীরের জন্যও উপকারী। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
মচমচে এই পকোড়া বাইরে থেকে খাস্তা, ভিতরে নরম। পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা আর বিশেষ মশলার মিশ্রণে তৈরি হওয়ায় স্বাদে যেমন অনন্য, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। প্রোটিনসমৃদ্ধ সোয়াবিন দিয়ে বানানো হওয়ায় এটি শুধু মুখরোচক নয়, শরীরের জন্যও উপকারী। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
3/6
রঘুনাথপুর শহরের বড় কালী মন্দিরের সামনে একটি ছোট্ট ঠেলা গাড়িতে এই জনপ্রিয় পকোড়া বিক্রি করেন সুনীল দাস। তেঁচিং গ্রাউন্ডে নিজের বাড়িতে যত্নসহকারে পকোড়া প্রস্তুত করেন তিনি। এরপর সেগুলো নিয়ে আসেন দোকানে, আর বিকেল গড়াতেই শুরু হয় ভিড়। (ছবি ও তথ্য: শান্তনু দাস)

4/6
দোকান ব্যবসায়ী সুনীল দাস বলেন,
দোকান ব্যবসায়ী সুনীল দাস বলেন, "একদিন হঠাৎ আমার মাথায় নতুন স্বাদের পকোড়া তৈরির চিন্তা আসে। সেই ভাবনা থেকেই আমি দোকানে সোয়াবিনের পকোড়া তৈরি করা শুরু করেন। যে পকোড়া এখন শহরের বুকে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখন স্কুল-কলেজ ছুটির পর কিংবা অফিস শেষে অনেকেই ভিড় জমান দোকানে।" এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ের সঙ্গে সোয়াবিনের পকোড়া, এই যুগলবন্দিই এখন রঘুনাথপুরের বিকেলের সেরা সঙ্গী। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
5/6
স্বাদ, পুষ্টি ও সুলভ মূল্য, এই তিনের সমন্বয়ে খুব অল্প সময়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে এই পকোড়া। মাত্র ৮ টাকা প্রতি পিস, এত কম দামে এমন স্বাদ ও গুণগত মান সত্যিই বিরল। তাই প্রতিদিনই বাড়ছে এর চাহিদা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেই। (ছবি ও তথ্য: শান্তনু দাস)

6/6
সব মিলিয়ে, রঘুনাথপুরে সোয়াবিনের পকোড়া এখন শুধু খাবার নয়, বরং এক নতুন ট্রেন্ড। বিকেলের ফাস্ট ফুডের তালিকায় এটি এখন মানের দিক থেকেও সেরা বলে মনে করছেন অনেকেই। (ছবি ও তথ্য: শান্তনু দাস)