advertisement

দোলের দিন মর্মান্তিক ঘটনা! আহিরীটোলা ঘাটে স্নান করতে নেমে ডুবে গেলেন ব্যক্তি, উদ্ধার করেও বাঁচানো গেল না!

Last Updated:

উত্তর কলকাতার আহিরটোলা ঘাটে দোলের সকালে স্নান করতে গিয়ে সমীর মাইতি (৫১) জলে তলিয়ে মারা যান। পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালায়, তবু কেন বাঁচানো গেল না? উঠছে প্রশ্ন!

উত্তর কলকাতায় দোলের সকালে আহিরটোলা ঘাটে স্নান করতে গিয়ে মৃত্যু!
উত্তর কলকাতায় দোলের সকালে আহিরটোলা ঘাটে স্নান করতে গিয়ে মৃত্যু!
দোলের সকালে শহরে উৎসবের আবহের মধ্যেই মর্মান্তিক ঘটনা উত্তর কলকাতায়। আহিরীটোলা ঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সমীর মাইতি (৫১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোলপূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড় ছিল। সেই সময় আহিরটোলা ঘাটে স্নান করতে নামেন সমীর। আচমকাই তিনি গভীর জলে তলিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাটি নজরে আসতেই ঘাটে উপস্থিত মানুষজন চিৎকার করে সাহায্য চান।
খবর পেয়ে নর্থ পোর্ট থানার পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। যৌথভাবে তল্লাশি চালিয়ে তাঁকে জল থেকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাঁকে মানিকতলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
প্রাথমিক অনুমান, স্নানের সময় পা হড়কে তিনি গভীর জলে চলে গিয়েছিলেন অথবা শারীরিক অসুস্থতার কারণে জ্ঞান হারিয়ে তলিয়ে যেতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
advertisement
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের উপর। দোলের দিন এমন দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পর পর দু’মাস আহিরীটোলা ঘাটেই এমন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফেব্রুয়ারি মাসেই  আহিরীটোলা ঘাটে গঙ্গায় পড়ে গিয়ে এক অজ্ঞাত পরিচয় যুবক নিখোঁজ হয়ে গিয়েছিলেন। শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চোখের পলকেই ওই যুবক গঙ্গায় পড়ে যান। তবে তিনি অসাবধানতাবশত পড়ে গিয়েছিলেন নাকি ইচ্ছাকৃতভাবে ঝাঁপ দিয়েছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি।
advertisement
ঘটনার পরপরই লালবাজার কন্ট্রোলরুমে খবর দেওয়া হয়। পরে উত্তর বন্দর থানায় বিষয়টি জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কলকাতা রিভার ট্রাফিক পুলিশও তৎপরতার সঙ্গে তল্লাশি শুরু করে। প্রথমে ঘাট ও সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়, যাতে উদ্ধারকাজে কোনও বাধা না আসে।
আহিরীটোলা, বাবুঘাট থেকে হাওড়ার দিকে প্রতিদিন সকাল থেকেই একাধিক ফেরি চলাচল করে এবং অফিস সময়ে হাজার হাজার মানুষ গঙ্গা পারাপার করেন। সেই ভিড়ের মধ্যেই যুবকটি আচমকা নদীতে পড়ে যান বলে জানা যায়।
advertisement
পরে ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা পৌঁছন। রিভার ট্রাফিক পুলিশের একাধিক লঞ্চ নিয়ে সার্চ অপারেশন চালানো হয়। অক্সিজেন সিলিন্ডার-সহ প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে হুগলি নদীর গভীর জলে নেমে তল্লাশি চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবকের নাম-পরিচয় জানা যায়নি এবং তাঁর সন্ধানও মেলেনি।
Generated image দোলের দিন মর্মান্তিক ঘটনা! আহিরীটোলা ঘাটে স্নান করতে নেমে ডুবে গেলেন ব্যক্তি, উদ্ধার করেও বাঁচানো গেল না!
advertisement
প্রতীকী ছবি
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দোলের দিন মর্মান্তিক ঘটনা! আহিরীটোলা ঘাটে স্নান করতে নেমে ডুবে গেলেন ব্যক্তি, উদ্ধার করেও বাঁচানো গেল না!
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement