মহেশতলায় দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মদ্যপ যুবকের! আহত যুবক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
দোলের দিনই মহেশতলায় দুর্ঘটনা,বজবজ ট্রাঙ্ক রোডে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে একটি বাইক। সঙ্গে সঙ্গে যুবক বাইক থেকে পড়ে যায়। বাইক আরোহী ওই যুবকের পেটে ক্ষত তৈরি হয়েছে।
সমীর মণ্ডল, মহেশতলা: দোলের দিনই মহেশতলায় দুর্ঘটনা,বজবজ ট্রাঙ্ক রোডে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে একটি বাইক। সঙ্গে সঙ্গে যুবক বাইক থেকে পড়ে যায়। বাইক আরোহী ওই যুবকের পেটে ক্ষত তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হালদারপাড়া এলাকায়। বজবজ ট্রাঙ্ক রোডে ২০৪ নম্বর পিলারের কাছে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতি গাড়ির পেছনে ধাক্কা মারে বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি বজবজ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে, নাম প্রান্তিক দাস।
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান গায়ে আবির মাখা ওই যুবক মদ্যপ অবস্থায় রয়েছে। কারণ দুর্ঘটনার পরেও তার ততটা হুঁশ ছিল না। সে ব্যথা অনুভব করলেও অসংলগ্ন কথাবার্তা বলছিল। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে।
advertisement
প্রত্যক্ষদর্শী মানুষজন মহেশতলা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে খুব দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে এসএসকেএম এর ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বার বার পুলিশের পক্ষ থেকে সতর্ক করার পরেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা ঘটছেই, পাল্লা দিয়ে ঘটছে দুর্ঘটনাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2026 8:43 PM IST










