Indian Railways: নেপাল সীমান্ত থেকে সরাসরি দিল্লি! এবার নকশালবাড়ি স্টেশনেও দাঁড়াবে সিকিম মহানন্দা এক্সপ্রেস, জানুন সময়সূচি
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Indian Railways: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য বড় সুখবর। সিকিম মহানন্দা এক্সপ্রেস এবার নকশালবাড়ি স্টেশনে দাঁড়াবে। শিলিগুড়ি ও নেপাল সীমান্তবর্তী যাত্রীদের দিল্লিগামী ট্রেন ধরতে মিলবে বাড়তি সুবিধা।
উত্তরবঙ্গের হাজার হাজার মানুষের বহুদিনের সমস্যার অবসান। এবার থেকে দিল্লিগামী ট্রেন ধরতে আর শিলিগুড়ি জংশনে এক ঘণ্টার পথ পাড়ি দিতে হবে না। আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লি জংশনগামী Sikkim Mahananda Express এখন থেকে দাঁড়াবে নকশালবাড়ি স্টেশনে। ফলে শিলিগুড়ি শহর ও আশপাশের এলাকা, এমনকি নেপাল সীমান্তবর্তী যাত্রীদের জন্যও খুলে গেল নতুন সুবিধার দরজা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়ে এই ট্রেন এবং পরের দিন রাত ৯টা ৪৫ মিনিটে পৌঁছায় দিল্লি জংশনে। মোট সময় লাগে ৩৫ ঘণ্টা ১৫ মিনিট। ফেরার পথে প্রতিদিন সকাল ৭টা ৩৫ মিনিটে দিল্লি থেকে রওনা দিয়ে পরের দিন সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছায় আলিপুরদুয়ার। অর্থাৎ নিয়মিত ও নির্ভরযোগ্য পরিষেবা মেলে প্রতিদিনই।
advertisement
এতদিন এই ট্রেন শিলিগুড়ি জংশনে ১৫ মিনিটের জন্য দাঁড়াত, আর বাগডোগরায় মাত্র দু’মিনিট। ফলে অনেকেই ট্রেন মিস হওয়ার ভয়ে এক ঘণ্টা আগে জংশনে পৌঁছে অপেক্ষা করতেন। এবার থেকে নকশালবাড়ি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি—আলিপুরদুয়ার থেকে দিল্লিগামী ট্রেন নকশালবাড়িতে পৌঁছাবে দুপুর ৩টা ২০ মিনিটে এবং দিল্লি থেকে আলিপুরদুয়ারগামী ট্রেন দাঁড়াবে দুপুর ১টা ২৪ থেকে ১টা ২৬ পর্যন্ত, আপাতত দু’মিনিটের হল্ট সহ। এতে সময়, খরচ ও ঝক্কি—সবই কমবে সাধারণ মানুষের।
advertisement
সবচেয়ে বড় সুবিধা মিলবে সীমান্ত এলাকার বাসিন্দাদের। নেপাল থেকে পানিট্যাঙ্কি বর্ডার পেরিয়ে এতদিন শিলিগুড়ি শহরে ঢুকে ট্রেন ধরতে হতো বহু যাত্রীকে। এখন নকশালবাড়ি স্টেশন অনেক কাছেই হওয়ায় তারা সরাসরি সেখান থেকেই দিল্লিগামী ট্রেন ধরতে পারবেন। ব্যবসায়ী, শ্রমিক, ছাত্রছাত্রী ও চিকিৎসার জন্য যাতায়াতকারী মানুষদের জন্য এটি বড় স্বস্তির খবর।
advertisement







