advertisement

Nabanna News: বাংলার বাড়ি, পথশ্রী...মানুষের অভিযোগ জানার জন ২৩ জেলায় ২৩ সিনিয়র আইএস

Last Updated:

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে কাজের নজরদারি করবেন শান্তনু বসু, পশ্চিম মেদিনীপুর জেলায় মনীশ জৈন,

News18
News18
কলকাতা: উন্নয়নমূলক কাজ নিয়ে আরও কড়া মনোভাব নবান্নের। উন্নয়নমূলক কাজে নজরদারির জন্য রাজ্যের ২৩ জেলায় ২৩ জন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করল নবান্ন। বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান-সহ প্রকল্পগুলিতে নজরদারি এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ জানার জন্য ২৩ জেলায় ২৩ জন সিনিয়র আইএস অফিসারকে বিশেষ দায়িত্ব নবান্নের।
advertisement
জেলায় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিভাবে শেষ করা যায়, তা নিয়ে জেলার সঙ্গে সমন্বয়ে সাধন করবেন সিনিয়র আইএএস অফিসাররা।
advertisement
advertisement
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে কাজের নজরদারি করবেন শান্তনু বসু, পশ্চিম মেদিনীপুর জেলায় মনীশ জৈন, পূর্ব মেদনীপুর জেলায় বিনোদ কুমার, পুরুলিয়া জেলায় সঞ্জয় বানসাল, ঝারগ্রাম জেলায় ছোটেন লামা, বাঁকুড়া জেলার রেশমি কমল, আলিপুরদুয়ার জেলায় কৌশিক ভট্টাচার্য, জলপাইগুড়ি জেলায় দুশ্যান্ত নারিয়ালা, দার্জিলিং জেলায় মৌমিতা গোদারা বাসু, কোচবিহার জেলায় রাজেশ কুমার সিনহা, কালিম্পং জেলায় সৌমিত্র মোহন,উত্তর দিনাজপুর জেলায় শুভাঞ্জন দাসকে দায়িত্ব দিল নবান্ন।
advertisement
পাশাপাশি, মালদা জেলায় পি উল গণাথান, মুর্শিদাবাদ জেলায় পিবি সেলিম, দক্ষিণ দিনাজপুর জেলার সুরেন্দ্র গুপ্ত, দক্ষিণ ২৪ পরগনা জেলায় নারায়ন স্বরূপ নিগম, হাওড়ায় অন্তরা আচার্য, নদিয়ায় রাজেশ পাণ্ডে, উত্তর ২৪ পরগনা জেলায় পারভেজ সিদ্দিকী, হুগলি জেলায় বীরভূম জেলায় শরৎ দ্বিবেদী,পূর্ব বর্ধমান জেলায় বন্দনা যাদব এবং পশ্চিম বর্ধমান জেলায় বরুণ কুমার রায়কে দায়িত্ব দিলো নবান্ন। নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna News: বাংলার বাড়ি, পথশ্রী...মানুষের অভিযোগ জানার জন ২৩ জেলায় ২৩ সিনিয়র আইএস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement