ভীষণ বিরক্ত করছিল...৮ বছরের 'অবাধ্য' ছেলেকে ওড়নার ফাঁস, একেবারে 'শেষ' করে দিলেন মা!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Mother-Son: নরেন্দ্রপুর থানার খেয়াদহের মৌলিহাটি এলাকায় শনিবার এই ঘটনা ঘটে। ছেলে দুষ্টুমি করছিল, বারবার বারণ করার পরেও বিরক্ত করছিল তাই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন মা।
অর্পন মন্ডল,সোনারপুর: ‘অবাধ্য’ সন্তানকে নিজে হাতেই একেবারে শেষ করে দিলেন মা! মর্মান্তিক এই ঘটনায় আতঙ্ক সোনারপুরে। নরেন্দ্রপুর থানার খেয়াদহের মৌলিহাটি এলাকায় শনিবার এই ঘটনা ঘটে। ছেলে দুষ্টুমি করছিল, বারবার বারণ করার পরেও বিরক্ত করছিল তাই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন মা। পরে ওই মহিলা নিজেই স্বীকার করেন সেই ঘটনার কথা।
advertisement
advertisement
সূত্রের খবর, ছেলেকে খুনের পর থানায় আত্মসমর্পণ করেন মহিলা। রাগের মাথায় আট বছরের ছেলেকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন তিনি। রবিবার সোনারপুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে আসা হয় তাঁকে। সেই সময় সংবাদ মাধ্যমের সামনেও খুনের কথা স্বীকার করে নেন তনুজা মণ্ডল নামে ওই মহিলা। রবিবার আদালতে তোলা হবে তনুজাকে। এ দিকে এ দিন মৃত শিশুটির দেহের ময়না তদন্ত হবে বলে পুলিশ সূত্রের খবর।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2025 11:57 AM IST











