advertisement

ED: খোলা বাজার থেকেই ২৬৬ কোটি টাকা আত্মসাত্‍! ভুয়ো সংস্থা খুলে ইডির জালে দুই প্রতারক

Last Updated:

Money Scam: স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে ইডির জালে দুই।

খোলা বাজার থেকেই ২৬৬ কোটি টাকা আত্মসাত্‍! ভুয়ো সংস্থা খুলে ইডির জালে দুই প্রতারক
খোলা বাজার থেকেই ২৬৬ কোটি টাকা আত্মসাত্‍! ভুয়ো সংস্থা খুলে ইডির জালে দুই প্রতারক
কলকাতা: স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে ইডির জালে দুই। বৃহস্পতিবার মহম্মদ আনারুল ইসলাম ও দিলীপ মাইতি নামে দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সূত্রের খবর, M/S LFS BROKING PVT LTD নামে সংস্থা খুলে দুই অভিযুক্ত। সেই সংস্থায় লগ্নির জন‍্য আমানতকারীদের প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে মহম্মদ আনারুল ইসলাম ও দিলীপ মাইতির বিরুদ্ধে।
advertisement
advertisement
ইডি সূত্রে দাবি, এখনও পর্যন্ত খোলা বাজার থেকে এই সংস্থা ২৬৬ কোটি টাকা তুলেছে । প্রায় ৬ হাজার ২১৯ জন আমানতকারীর থেকে টাকা তোলার অভিযোগ। হুগলি, বীরভূম-সহ একাধিক জেলায় এজেন্ট রেখে টাকা তোলা হয়েছে বলে দাবি ইডির।
advertisement
ধৃত আনারুলের বোলপুরের বাড়িতে অভিযান চালায় ইডি। অভিযান চলে আরামবাগের দিলীপ মাইতির বাড়িতে। সূত্রের খবর, ধৃতদের আজ রাতেই ব‍্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED: খোলা বাজার থেকেই ২৬৬ কোটি টাকা আত্মসাত্‍! ভুয়ো সংস্থা খুলে ইডির জালে দুই প্রতারক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement