advertisement

Moloy Ghatak | ED: এবার রাজ্যের 'হেভিওয়েট' মন্ত্রীকে দিল্লিতে তলব ইডি-র! কী হতে পারে, তুঙ্গে জল্পনা

Last Updated:

Moloy Ghatak | ED: সূত্রের খবর, আগামী ১৯ জুন দিল্লিতে ইডি-র সদর দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে, তিনি ওই দিন উপস্থিত হবেন নাকি ফের আদালতের দ্বারস্থ হবেন, তা এখনও স্পষ্ট নয়।

মলয় ঘটককে তলব
মলয় ঘটককে তলব
নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় গত মাসেই স্বস্তি পেয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিলেন দিল্লি হাই কোর্ট। আগামী ১০ মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, এমনটাই জানিয়েছিল দিল্লি হাইকোর্ট। কিন্তু এবার ফের একবার তাঁকে ডেকে পাঠাল ইডি।
সূত্রের খবর, আগামী ১৯ জুন দিল্লিতে ইডি-র সদর দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে, তিনি ওই দিন উপস্থিত হবেন নাকি ফের আদালতের দ্বারস্থ হবেন, তা এখনও স্পষ্ট নয়। কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে আগেও তলব করেছিল ইডি। হাজিরা এড়াতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
advertisement
সেই মামলার শুনানি ছিল মন্ত্রী-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ বেঞ্চে। আগের শুনানিতে ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। ইডির আইনজীবীরা মলয়ের বিরুদ্ধে হলফনামা জমা দেন। তবে আদালত আগামী ১০ মে পর্যন্ত শুনানি স্থগিত করে দিয়েছে আদালত। এবার সেই সময়সীমার পর আগামী ১৯ জুন তাঁকে তলব করল আদালত।
advertisement
গত এপ্রিল মাসে কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে দিল্লিতে তলব করেছিল ইডি। ডাকা হয়েছিল তাঁর আপ্ত সহায়ককেও। এর আগে গত ২৯ মার্চ মলয়কে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয়। কিন্তু সেদিন হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। উলটে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। প্রথম দফায় ১২ এপ্রিল পর্যন্ত মলয়কে মৌখিক রক্ষাকবচ দেয় আদালত। দ্বিতীয় দফায় সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয় ২৬ এপ্রিল পর্যন্ত। তারপর আরও ১৪ দিনের জন্য স্বস্তি পান তিনি। কিন্তু এবার সেই সময় শেষ হওয়ার পরই আগামী ১৯ জুন তাঁকে ডেকে পাঠাল ইডি।
advertisement
প্রসঙ্গত, ‌গত বছরের সেপ্টেম্বরে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়িতে হানা দেয় সিবিআই। আসানসোলে মলয়ের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একটি বাড়িতে তালাবন্ধ দেখে অন্য আর একটি বাড়িতে যায় তারা। মন্ত্রীর কলকাতার সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Moloy Ghatak | ED: এবার রাজ্যের 'হেভিওয়েট' মন্ত্রীকে দিল্লিতে তলব ইডি-র! কী হতে পারে, তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement