advertisement

TMC: ১ যুবক সহ তিন নাবালককে ঘরে আটকে এ কী করলেন তৃণমূল নেতা! তুঙ্গে বিতর্ক

Last Updated:

TMC: পুলিশের নাম করে পুলিশকে ম্যানেজ করার মিথ্যা কথা বলে এই টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ ৷

এ কী করলেন তৃণমূল নেতা!
এ কী করলেন তৃণমূল নেতা!
বারুইপুর: আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে৷ এক যুবক সহ তিন নাবালককে ঘরের মধ্যে আটকে বেধড়ক মারধর করার অভিযোগ  উঠেছে৷ একটি দোকানে চুরি করার অভিযোগে তাদেরকে মারধোর করা হয় বলে অভিযোগ ৷ শুধু মারধর করাই নয়, এই ঘটনার পর পরিবারের কাছ থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয় ৷ পুলিশের নাম করে পুলিশকে ম্যানেজ করার মিথ্যা কথা বলে এই টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ ৷
৩১ মে বুধবার এই ঘটনাটি ঘটে কুলতুলি থানা এলাকার চুপড়িঝাড়ার রাধাবল্লবপুর গ্রামে ৷ তৄণমুল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা আজিজুল পিয়াদার বিরুদ্ধে এই অভিযোগ ৷ ঘটনায় শুক্রবার বারুইপুর এসপি অফিসে সরাসরি পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তিন নাবালকের পরিবার৷
advertisement
advertisement
বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর ৷ এলাকার CP(I)M এর লোকাল কমিটির নেতা আনীশ গায়েন জানান, রাজ্য জুড়েই তৃণমূলের সন্ত্রাস চলছে ৷ নাবালকরাও আক্রান্ত হওয়ার হাত থেকে বাদ যাচ্ছে না ৷
advertisement
ঘটনার পর আক্রান্তদের পরিবারকে ভয় দেখানো হচ্ছে বলেও জানান তিনি৷ এই ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন ৷ মারধোর করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত তৄণমুল নেতা আজিজুল পিয়াদা ৷ তার বক্তব্য এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনরোষ তৈরি হয়েছিল ৷ অভিযুক্তদের বাঁচাতেই তাদের তিনি কয়েক ঘা মারেন ৷ তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে বলেও পাল্টা অভিযোগ করেছেন তিনি ৷
advertisement
—– অর্পন মন্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: ১ যুবক সহ তিন নাবালককে ঘরে আটকে এ কী করলেন তৃণমূল নেতা! তুঙ্গে বিতর্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement