advertisement

Bangla News: ৩ দশক পর জলপাইগুড়িতে কার দেখা মিলল! শুনলে চমকে যাবেন, ঝোপের মধ্যে মিলল খোঁজ

Last Updated:

Bangla News: জলপাইগুড়ি শহরের অরবিন্দ নগরের কান্তেশ্বরী দীঘি সংলগ্ন সরকার পরিবারের একটি জমিতে জঙ্গল পরিস্কার করার কাজ চলছিল।

এ কী মিলল!
এ কী মিলল!
শান্তনু কর, জলপাইগুড়ি: প্রায় তিন দশক পর জলপাইগুড়িতে ফের জঙ্গল ক্যাট! তবে কি শহর ও শহরতলি এলাকায় আজও বিচরণ করে হারিয়ে যেতে বসা এই বন্যপ্রাণীটি? বিশ্ব পরিবেশ দিবসে এই জল্পনাই উস্কে দিল পাঁচটি জঙ্গল ক্যাট শাবক উদ্ধার হওয়ার ঘটনা। চারটি শাবককে মা নিয়ে গেলেও ফেলে রেখে গিয়েছে অপর একটি শাবককে। বন দফতরের অনুমতি নিয়ে শাবকটিকে উদ্ধার করেছেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী।
জলপাইগুড়ি শহরের অরবিন্দ নগরের কান্তেশ্বরী দীঘি সংলগ্ন সরকার পরিবারের একটি জমিতে জঙ্গল পরিস্কার করার কাজ চলছিল। গতকাল ঝোপের মধ্যে জঙ্গল ক্যাটের ৫টি শাবকের সন্ধান পান শ্রমিকরা। তারা জমির মালিককে জানালে তিনি পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধূরীকে খবর দেন। তিনি ওই শাবকগুলো জঙ্গল ক্যাটের বলে জানান।পরিবেশপ্রেমীর কাছ থেকে খবর পেয়ে বনকর্মীরা সরকারবাড়িতে আসেন। পরে শুরু হয় মায়ের জন্য অপেক্ষা।
advertisement
advertisement
পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধূরী বলেন, গতকাল রাতে চারটি শাবককে মা জাঙ্গল ক্যাট নিয়ে গিয়েছে৷ একটি শাবককে ফেলে রেখে গিয়েছে। আজ আবারও শাবকটিকে মায়ের কাছে ফেরানোর চেষ্টা হবে। প্রচেষ্টা ফলপ্রসূ না হলে তিনি ওই শাবকটিকে পরিচর্যা করে পরে বন দফতরের সহায়তায় জঙ্গলে ছেড়ে দেবেন। উল্লেখ্য, কয়েক দশক আগেও জলপাইগুড়ি শহর ও শহরতলিতে গন্ধগোকুল,শেয়াল ও বনবিড়ালের দেখা পাওয়া যেত। নগরায়ণের কারণে ক্রমশ হারিয়ে যেতে বসেছে এই প্রাণীগুলো। এই পরিস্থিতিতে জঙ্গল ক্যাটের শাবক উদ্ধারের ঘটনা আশাব্যঞ্জক, বলছেন পরিবেশপ্রেমীরা।
advertisement
সরকার পরিবারের সদস্যা মাম্পি সরকার বলেন, ”প্রথমে বিড়ালের বাচ্চা বলে ভেবেছিলেন আমরা। পরে সেই ভ্রান্তি দূর হয়। বর্তমানে নিজের বাড়িতেই বাচ্চাটির দেখভাল করছেন তিনি।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: ৩ দশক পর জলপাইগুড়িতে কার দেখা মিলল! শুনলে চমকে যাবেন, ঝোপের মধ্যে মিলল খোঁজ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement