advertisement

ফের হামলা মনীষীর মূর্তিতে, নারকেলডাঙায় নেতাজির স্ট্যাচু ভাঙচুর

Last Updated:

ফের সংবাদ শিরোনামে মনীষীর মূর্তি ভাঙার ঘটনা ৷ এবার মূর্তি রাজনীতিতে ভাঙা হল নেতাজির মূর্তি ৷

#কলকাতা: ফের সংবাদ শিরোনামে মনীষীর মূর্তি ভাঙার ঘটনা ৷ এবার মূর্তি রাজনীতিতে ভাঙা হল নেতাজির মূর্তি ৷ বুধবার সন্ধেবেলা রাজাবাজার এলকার নারকেলডাঙার ক্যানাল ইস্ট রোডে নেতাজির মূর্তিতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতীরা ৷ ভাঙার পাশাপাশি বোমা দিয়ে মূর্তি উড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয় ৷ স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই নারকেলডাঙা থানায় খবর দেয় তারা ৷ দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসীরা ৷
ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার পর থেকেই এরাজ্যে মনীষীদের মূর্তি ভাঙা এবং কালি লেপনের রাজনীতি অব্যহত ৷ পঞ্চায়েত নির্বাচনের মুখে মূর্তি রাজনীতিকেই হাতিয়ার করেছে বিরোধী দলগুলি ৷ এমনটাই দাবি ছিল শাসকদলের ৷ এবার নারকেলডাঙার ক্যানাল ইস্ট রোডে নেতাজির মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছে ৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় ৷ দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা ৷
advertisement
advertisement
পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ তবে, এই ঘটনায় কোনও রাজনৈতিক দল জড়িয়ে রয়েছে কি না সেই বিষয়টি এখনও অবধি প্রকাশ্যে আসেনি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের হামলা মনীষীর মূর্তিতে, নারকেলডাঙায় নেতাজির স্ট্যাচু ভাঙচুর
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement