advertisement

কেন দল ছাড়লেন প্রতীক উর? প্রশ্ন শুনেই তাজ্জব প্রতিক্রিয়া সেলিমের! মুখ খুললেন ঊষসী-সৌরভ পালোধিরা

Last Updated:

Pratik Ur Rahman: বিধানসভা নির্বাচনে ভাগ্যের চাকা ঘোরাতে নানা চেষ্টা করে যাচ্ছে আলিমুদ্দিন। কিন্তু ভোটের আবহে এমন একটা ধাক্কা খেতে হবে তা হয়তো ভাবতেও পারেননি মহম্মদ সেলিম, বিমান বসুরা।

প্রতীক উরের দল ছাড়া নিয়ে প্রতিক্রিয়া
প্রতীক উরের দল ছাড়া নিয়ে প্রতিক্রিয়া
কলকাতা: এমনিতেই ভোটের ফলে শূন্য। ঘুড়ে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে সিপিআইএম। আসন্ন বিধানসভা নির্বাচনে ভাগ্যের চাকা ঘোরাতে নানা চেষ্টা করে যাচ্ছে আলিমুদ্দিন। কিন্তু ভোটের আবহে এমন একটা ধাক্কা খেতে হবে তা হয়তো ভাবতেও পারেননি মহম্মদ সেলিম, বিমান বসুরা। সোমবার আচমকাই সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ করেন তরুণ নেতা প্রতীক উর রহমান। ইস্তফা দেন দলের প্রাথমিক সদস্য পদ থেকেও।
সিপিএমের তরুণ মুখেদের মধ্যে প্রথমসারির নেতা প্রতীক উর রহমান। সাম্প্রতিককালে একাধিক বড় নির্বাচনে ডায়মন্ডহারবার থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। কিন্তু ভোটের আগে আচমকা তিনি কেন দল ছাড়লেন, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সিপিআইএম দল হিসেবে কী ভাবছে তা জানার জন্য কৌতুহলী ছিলেন সকলেই। দলীয় কর্মসূচি থেকে প্রতীক উরের দল ছাড়া নিয়ে এদিন মহম্মদ সেলিম বলেন,”এটি পার্টির আভ্যন্তরীন ব্যাপার এবং সাংগঠনিক ব্যাপার। সাংগঠনিক বিষয় সোশ্যাল মিডিয়ায়, মিডিয়ায় হয় না। সংগঠনের কমিটি মিটিংয়ে হয়। আমাদের রাজ্য কমিটির বৈঠক আছে সেখানে আলোচনা হবে।”
advertisement
প্রতীক উরের দল ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছে শ্যামল চক্রবর্তীর কন্যা ঊষসী চক্রবর্তী। ফেসবুকে ঊষসী লিখেছেন,”অনেক দিন আগে নেপাল দা ( নেপাল দেব ভট্টাচার্য) পার্টি থেকে এক্সপেল্ড হয়ে নাকি বলেছিলেন “ বাবা ছেলে কে ত্যাজ্য করলে ই বা ছেলে কি বাবা কে ত্যাজ্য করে? জাস্ট মনে পড়ে গেল । শুনেছি স্বয়ং মাও সেতুং বহুবার চীনা কমিউনিস্ট পার্টি থেকে এক্সপেল্ড হয়ে গেছিলেন । আর প্রতিবারই এক্সপেল্ড অবস্থায় পার্টির মিছিলের শেষে ওনাকে হাঁটতে দেখা গেছিল। আর বাবা কর্ণকুন্তী সংবাদ পড়াতে পড়াতে শিখিয়েছিলেন -জয়লোভে জয়লোভে রাজ্যলোভে অয়ি বীরের সদগতি থেকে ভ্রষ্ট নাহি হই।” এছাড়াও লেখেন,”আমদের মত কিছূ বোকা লোকের কাছে জয় পরাজয় এর থেকে মেরুদন্ড সোজা রাখা টা অনেক বেশি important এখনও । আমরা যাদের কে অ্যাসেট ভাবি আশা করব তাদের কাছেও।”
advertisement
advertisement
প্রতিক্রিয়া দিয়েছে বামপন্থী অভিনেতা দেবদূত ঘোষও। এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন,”আমার মনে হয়, অন্যরা যে কারণে দল ছাড়েন বা বদলান, টাকা খেয়ে, টাকা পেয়ে, প্রতীক উরের ক্ষেত্রে সেরকমটা নয়। আমাদের পার্টিতে নৈতিক কারণে অনেকেই লড়াই করেন, এত বড় দল। এত বড় পরিবার, তার মধ্যে কারও সঙ্গে কারও, কোনও কারণে মিলমিশ নাও হতে পারে, এই নিয়ে তেমন কোনও আইডিয়া নেই। তবে এটা বলতে পারি, প্রতীক উর লড়াকু নেতা, ভবিষ্যতেও তাঁকে এই রূপেই দেখতে চাই। আসলে প্রতীক উর কেন ছাড়লেন, তার তদন্ত রিপোর্ট আমার কাছে নেই, তাই এর থেকে বেশি কী আর বলব।”
advertisement
প্রতীক উর দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ফেসবুক পোস্টে প্রকারন্তরে বুঝিয়ে দিয়েছেন বামপন্থী পরিচালক সৌরভ পালোধি। নিজের ফেসবুক পোস্টে সৌরভ পালোধি লিখেছেন,”প্রতীক উর রহমান প্রয়োজনীয়। ব্যাস আর কিছু আপাতত লিখবো না।” এই কয়েকটি শব্দ খরচ করেই নিজের মতামত অনেকটাই ব্যক্ত করেছেন সৌরভ পালোধি।
advertisement
প্রসঙ্গত রাজনৈতিক মহলের ধারণা মহম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠকের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল প্রতীক উর রহমানের। তার উপর শতরূপ ঘোষ সেলিমের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, “সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি? বিজেপি তাকে প্রার্থী করলে দোষ নেই। তৃণমূল মন্ত্রী করলে দোষ নেই। সিপিএম তাঁর সঙ্গে কথা বললে অপরাধ হয়ে গেল।” এরপর সোশ্যাল মিডিয়ায় কারও নাম না করে প্রতীক উর লিখেছিলেন,”নীতি নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।” তবে সঠিক কী কারণে দল ছাড়লেন তা নিয়ে এখনও মুখ খোলেননি প্রতীক উর রহমান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন দল ছাড়লেন প্রতীক উর? প্রশ্ন শুনেই তাজ্জব প্রতিক্রিয়া সেলিমের! মুখ খুললেন ঊষসী-সৌরভ পালোধিরা
Next Article
advertisement
CPIM: ১৮ তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের! ISF নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা
১৮ তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের! ISF নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা
  • জোট নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম৷

  • ১৮ ফেব্রুয়ারির মধ্যে বামেদের আসন রফা, দাবি সেলিমের৷

  • আইএসএফ-এর সঙ্গে জোট নিয়েও মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement