advertisement

CPIM Leader: ভোটের আগেই দলের সব পদ ছেড়ে দিলেন 'প্রভাবশালী' CPIM নেতা! কারণ কি খোদ সেলিম? কে সেই নেতা জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

CPIM Leader: সম্প্রতি নাম না করে সিপিএম মুখপাত্র শতরূপ ঘোষের বক্তব্যের বিরোধিতা করতে দেখা গিয়েছিল প্রতীক উরকে।

দল ছাড়লেন প্রতীক উর রহমান!
দল ছাড়লেন প্রতীক উর রহমান!
কলকাতা: ভোটের আগেই জোর শোরগোল সিপিআইএম-এ। সিপিআইএম-এর রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে একটি চিঠি দিয়ে দল ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন শীর্ষ নেতৃত্বকে। সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (এর সত্যতা যাচাই করেনি News 18 Bangla)। সেখানে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা এবং কর্মপদ্ধতির সঙ্গে তিনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন না এবং মানসিক দ্বন্দ্বের মধ্যে তাঁকে দিন কাটাতে হচ্ছে। ফলে তিনি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব-সহ পার্টির প্রাথমিক সহস্য পদ থেকেও অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি নাম না করে সিপিএম মুখপাত্র শতরূপ ঘোষের বক্তব্যের বিরোধিতা করতে দেখা গিয়েছিল প্রতীক উরকে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের বৈঠক নিয়ে যখন দলেরই একাংশ কর্মীদের সঙ্গে সেলিমের বিরোধ দেখা দেয়, ঠিক সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে শতরূপ কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “সিপিএম তো এখনও বলেনি, হুমায়ুনকে ভরসা করবে কি না। কিন্তু, সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি? বিজেপি তাকে প্রার্থী করলে দোষ নেই। তৃণমূল মন্ত্রী করলে দোষ নেই। সিপিএম তাঁর সঙ্গে কথা বললে অপরাধ হয়ে গেল।”
advertisement
শতরূপের এই বক্তব্যের পরই দেখা যায় একটি পোস্ট করেন প্রতীক উর। সেই সময় তিনি লিখেছিলেন, ‘নীতি নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।‘ তবে, সেখানে শতরূপের নাম করে লেখেননি কিছুই। কিন্তু দলের সকলেরই বক্তব্য ছিল, শতরূপকে কটাক্ষ করেই এই মন্তব্য ছিল প্রতীকের।
advertisement
এরপরই রবিবার দলকে একটি চিঠি পাঠান প্রতীক-উর। সেখানে তিনি পরিষ্কার লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। সেই কারণেই যাবতীয় পদ থেকে অব্যাহতি চাইছি।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM Leader: ভোটের আগেই দলের সব পদ ছেড়ে দিলেন 'প্রভাবশালী' CPIM নেতা! কারণ কি খোদ সেলিম? কে সেই নেতা জানেন? শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement