Mamata Banerjee: 'আপাতত ২২ লাখে ১০ লাখ নাম বাদ গেছে শুনেছি, একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করা হয়েছে!' SIR নিয়ে বিস্ফোরক মমতা
- Published by:Rachana Majumder
Last Updated:
মমতা বলেন, “বাংলার মা মাটি মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন। আমরা আমাদের সাধ্যমত করেছি। বিজেপি ও নির্বাচন কমিশন এর এবারের চক্রান্ত সব বারের চক্রান্তকে ছাপিয়ে গেছে। যেন তেন ভাবে বাংলাকে দখল করতে চায়।”
advertisement
কলকাতা: আসন্ন বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার আগে সাংবাদিক বৈঠকে শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে বিরাট অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২২ লাখে ১০ লাখ নাম বাদ গেছে শুনেছি, একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করা হয়েছে! বিজেপি, নির্বাচন কমিশনের অনেক চক্রান্ত আমরা আগেও দেখেছি৷ এবার সব সীমা ছাড়িয়ে গিয়েছে৷” প্রসঙ্গত, এসআইআর নিয়ে মানুষের উদ্বেগ কাটছে না। মমতার বিস্ফোরক অভিযোগ, “ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির চক্রান্ত করছে৷ আমাদের কাছে খবর আছে, এই ভোটের পরে আবার সীমানা পুনর্বিন্যাস করবে৷ কারণ মোদি সরকার পরের ভোটে জিতবে না৷ দেশের মানুষ ওনাকে পছন্দ করছে না৷ ডিলিমিটেশন, এনআরসি-র নামে আরও নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে৷”
advertisement
প্রার্থী তালিকা ঘোষণা করার আগেও রাজ্যের আমলা এবং পুলিশ আধিকারিকদের বদলি করা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন৷ শুক্রবার এ নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে৷ এদিন তৃণমূলের ইস্তেহার প্রকাশের সময়েও কেন্দ্রের বিজেপি সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে একাধারে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী৷ আনলেন ভয়ঙ্কর অভিযোগ৷ বললেন, ‘‘অঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। ’’
advertisement
মমতা বলেন, ‘‘বাংলা ওদের অনেকদিনের টার্গেট। বাংলার অস্মিতা থাক ওরা চায় না। বাংলার মেধা চায় না ওরা।সব বাংলার অফিসার কে যদি নিয়ে চলে যায় তাহলে বাংলাকে দেখবে কে? এখানে ঘসিত প্রেসিডেন্সি রুল করে দিয়েছে। মোদীজীকে এই ভাবে ভোট করতে হচ্ছে। এত ভয় বাংলার মানুষকে? কিছু হলে এর পর দায়ী থাকবে বিজেপি সরকার। কারণ কমিশন ও বিজেপি এর বাইরে নয়। এরা তোতা পাখি৷ জোর পূর্বক রাষ্ট্র পতি শাসন জারি করেছে। অ্যাকশন তাই বলছে। জনগণ ওদের বিরুদ্ধে৷ সংবিধান কিছু নেই এই দেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইন টাকে বেলাইন করে দিয়েছে৷’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 5:45 PM IST










