KKR News: কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ! হর্ষিত রানার বদলি কে? ৩ জনের পরীক্ষা নিচ্ছে নাইটরা!
- Published by:Sudip Paul
Last Updated:
Kolkata Knight Riders: চোটের ধাক্কা সামলেও নতুনভাবে নিজেদের গুছিয়ে নিতে চাইছে কেকেআর। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে।
আইপিএল ২০২৬ শুরুর আগে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। দলের গুরুত্বপূর্ণ পেসার হর্ষিত রানা চোট পেয়ে ছিটকে যাওয়ায় বোলিং বিভাগে বড় ধাক্কা লেগেছে। ফলে বিকল্প খেলোয়াড় খুঁজতে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে টিম ম্যানেজমেন্ট।
জানা গিয়েছে, রানা-র জায়গায় নতুন পেসার হিসেবে সিমারজিৎ সিং, কেএম আসিফ এবং সন্দীপ ওয়ারিয়রকে বিবেচনা করতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এঁরা সকলেই অভিজ্ঞ এবং আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে সিমারজিৎ সিং তার গতি ও ইয়র্কারের জন্য পরিচিত, যা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
ইডেন গার্ডেন্সে অনুশীলন শিবিরে আসিফ ও ওয়ারিয়ারকে ট্রায়াল নেওয়া হয়েছে। আসিফ সইয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন। অন্যদিকে ওয়ারিয়ার আগেও কেকেআরের হয়ে খেলেছেন, ফলে দলের পরিবেশ সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে।
advertisement
advertisement
এদিকে, দলের শক্তি বাড়াতে বিদেশি তারকারাও শীঘ্রই যোগ দিচ্ছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, টিম সেইফার্ট, এবং রাচিন রবীন্দ্ররা দলের সঙ্গে শীঘ্রই যুক্ত হবেন। এছাড়া বরুণ চক্রবর্তী ও ক্যামেরন গ্রিনের যোগদান দলকে আরও শক্তিশালী করবে। এরই মধ্যে মাথিশা পাথিরানা ফিট সার্টিফিকেট পেয়ে যাওয়া স্বস্তি দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট।
advertisement
সব মিলিয়ে, চোটের ধাক্কা সামলেও নতুনভাবে নিজেদের গুছিয়ে নিতে চাইছে কেকেআর। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ঘরের মাঠে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কেকেআর। প্রথম ম্যাচের পর টানা তিনটি হোম ম্যাচ খেলবে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 5:43 PM IST










