advertisement

ISF Candidate LIst: কত আসনে রফা হল ISF আর বামেদের? কোন কোনটা চাই, সাফ জানিয়ে দিলেন নওশাদরা

Last Updated:

ISF Left Front Alliance: নন্দীগ্রামে প্রার্থী দিতে চায় আইএসএফ৷ সেকথা বাম নেতৃত্বকে তাঁরা জানিয়েছেন বলেও সাংবাদিক বৈঠকে বললেন নওশাদ সিদ্দিকী৷

কী জানালেন নওশাদ সিদ্দিকী?
কী জানালেন নওশাদ সিদ্দিকী?
হুগলি: দীর্ঘ সাত মাস আলোচনা শেষে অবশেষে শুক্রবার অবশেষে ছাব্বিশের নির্বাচনের আগে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)৷ ঠিক কতটা ফলপ্রসূ হয়েছে বামফ্রন্ট এবং আইএসএফ-এর জোট? কংগ্রেসের সঙ্গে কি আলাদা করে কোনও সমঝোতায় গেছে নওশাদ সিদ্দিকীরা? শুক্রবার ফুরফুরা শরিফ থেকে সাংবাদিক বৈঠক করে সবটাই জানালেন পীরজাদা৷
সাংবাদিক বৈঠকে পীরজাদা নওশাদ সিদ্দিকী জানান, ২৯টি আসনে বামেদের সঙ্গে সমঝোতা হয়েছে আইএসএফ-এর। তবে, বাকি আরও চারটি আসনে তারা ভোটে লড়তে চায় বলে জানিয়েছে আইএসএফ। তবে পাশাপাশি, আইএসএফ নেতৃত্ব জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে তাদের কোনও জোট হয়নি।
advertisement
advertisement
এদিন কোনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি নওশাদদের দল৷ আইএসএফের দাবি প্রথমে ৭৩টি আসনে সমঝোতার কথা হলেও পরে ২৯টি আসনে সমঝোতা হয় বামেদের সঙ্গে।
নন্দীগ্রাম, পাঁশকুড়া (পশ্চিম), ভগবানগোলা, মুরারুই আসনে বামেরা প্রার্থী ঘোষণা করলেও এই চারটি আসনে লড়তে চায় আইএসএফ। ইতিমধ্যেই বামেদের জানানো হয়েছে বলে জানিয়েছে আইএসএফ।
advertisement
এই আসনগুলির মধ্যে রয়েছে, এর মধ্যে হুগলি জেলার খানাকুল, হরিপাল সহ মোথাবাড়ি, সুজাপুর, সমশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ হরিহরপাড়া, নাকাশিপাড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, আলমডাঙ্গা, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট (উত্তর), বাদুড়িয়া, বাসন্তী, কুলপি, মল্লিক বাজার, ক্যানিং (পূর্ব) ও ক্যানিং (পশ্চিম), মগরাহাট ,ভাঙ্গড়, উলবেরিয়া (পূর্ব) ও জগৎবল্লভপুর, মহিলাদল, শালবনি, বারাবনি ও বোলপুর।
এদিন আইএসএফ নেতৃত্ব জানিয়েছেন, ইদের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ISF Candidate LIst: কত আসনে রফা হল ISF আর বামেদের? কোন কোনটা চাই, সাফ জানিয়ে দিলেন নওশাদরা
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement