advertisement

RG Kar lift accident: ফেটে গিয়েছিল ফুসফুস, হৃৎপিণ্ড! ভেঙে চুরমার পাঁজর, আরজি করে লিফটে মৃত্যুতে ময়নাতদন্তে ভয়াবহ তথ্য

Last Updated:

RG Kar lift accident: আরজি কর হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে মৃত দমদমের বাসিন্দা অরূপ বন্দ‍্যোপাধ‍্যায়ের পলিট্রমা বা বহুবিধ আঘাত পেয়েছিলেন।

কী ভাবে মৃত্যু লিফটে?
কী ভাবে মৃত্যু লিফটে?
কলকাতা: আরজি কর হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে মৃত দমদমের বাসিন্দা অরূপ বন্দ‍্যোপাধ‍্যায়ের পলিট্রমা বা বহুবিধ আঘাত পেয়েছিলেন।
এখানেই শেষ নয়, মৃত ব্যক্তির শেষ সময়ে ক্রাশ ইনজিউরি ছিল, অর্থাৎ শরীরের বিভিন্ন অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চিকিৎসকদের সন্দেহ বুকে ভারি কোনও জিনিস চেপে গিয়ে এটা হয়ে থাকতে পারে। এটা ইঙ্গিত করছে লিফটের দরজা দু’পাশ দিয়ে বুকে চেপে বসেছিল। এর জেরেই পাঁজর ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে যায় বলে মনে করা হচ্ছে। এই ঘটনার জেরে ওই ব্যক্তির ফুসফুসে মারাত্মক আঘাত ছিল, হৃদপিণ্ডেও মারাত্মক আঘাতপ্রাপ্ত ছিল বলে উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তি আঘাত পেয়েছিলেন মস্তিষ্কেও, সেই সঙ্গে আঙুলের হাড়ও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
advertisement
advertisement
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফট দুর্ঘটনায় দমদমের বাসিন্দা অরূপ বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। পরিবারের অভিযোগ, লিফটে আটকে পড়ার পর অরূপবাবুর স্ত্রী বারবার সাহায্যের জন্য ডাকাডাকি করলেও কেউ এগিয়ে আসেনি। তাঁদের দাবি, লিফটম্যান ঘটনাস্থলে উপস্থিত থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।
advertisement
অন্য রোগী ও তাঁদের পরিবারের তরফ থেকেও অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট লিফটটি বেশ কয়েক দিন ধরেই খারাপ ছিল। তবুও লিফট ব্যবহারে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। পাশাপাশি, কোনও লিফটেই লিফটম্যান বা নিরাপত্তারক্ষীদের উপস্থিতি ছিল না বলেও অভিযোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar lift accident: ফেটে গিয়েছিল ফুসফুস, হৃৎপিণ্ড! ভেঙে চুরমার পাঁজর, আরজি করে লিফটে মৃত্যুতে ময়নাতদন্তে ভয়াবহ তথ্য
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement