advertisement

Mamata Banerjee: এমন দুঃসাহসিক কাজ! পুলিশকর্মীর ভূয়সী প্রশংসা করে পোস্ট মমতার, বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা

Last Updated:

ট্র্যাফিক পুলিশের ওসির তৎপরতায় খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের কাছে এটি অগ্নিকাণ্ড শুরু হওয়ার পরপরই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ ঘটনার পরে ওই পুলিশকর্মীর প্রশংসা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷

দুর্ঘটনা রুখলেন ট্র্যাফিক পুলিশের ওসি
দুর্ঘটনা রুখলেন ট্র্যাফিক পুলিশের ওসি
কলকাতা: খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের কাছের ঘটনা৷ আর পাঁচটা দিনের মতো রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন বিদ্যাসাগর সেতু ট্র্যাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ এমন সময় হঠাৎ তাঁর নজর পড়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিক পোলে৷ দেখেন সেখানে কোনও ভাবে আগুন ধরতে শুরু করেছে৷ এই সময় দমকলের অপেক্ষা না করেই দ্রুত ব্যবস্থা নেন তিনি৷ তাঁর প্রত্যুৎপন্নমতিত্বের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয় ওই রকম ঘনবসতি পূর্ণ এলাকায়৷ তাঁর সাহসিকতার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশংসা করেন৷ এবিষয়ে দীর্ঘ একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
advertisement
কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া একটি ভিডিয়োয় ধরা পড়েছে গোটা ঘটনা৷ দেখা গিয়েছে, ওই পুলিশকর্তা সরাসরি আগুন লাগা ল্যাম্পপোস্টের নীচে নিজের গাড়ি দাঁড় করান৷ তারপরে সোজা উঠে পড়েন গাড়ির ছাদে৷ হাতে একটি অগ্নিনির্বাপক সিলিন্ডার৷
advertisement
নিজের লাভ-ক্ষতির আশঙ্কা না করেই হাতে থাকা ওই অগ্নিনির্বাপক সিলিন্ডার থেকে রাসায়নিক স্প্রে করে ল্যাম্পপোস্টের আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি৷ পুলিশকর্তার এই কাজে তাঁর প্রশংসা করেছেন এলাকাবাসী থেকে শুরু করে তাঁর সহকর্মীরা৷
advertisement
ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি তাঁর পোস্টে লেখেন, ‘বিদ্যাসাগর সেতু ট্র্যাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমার আন্তরিক শুভেচ্ছে৷ তিনি একটি বড় দুর্ঘটনা বাঁচিয়েছেন৷ আমাদের সমাজের প্রসেনজিতের মতো হিরোদের উদযাপন করা উচিত৷ ’ এরপরেই পুলিশের পোস্টটি রিপোস্ট করেন মমতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: এমন দুঃসাহসিক কাজ! পুলিশকর্মীর ভূয়সী প্রশংসা করে পোস্ট মমতার, বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা
Next Article
advertisement
Afghan Taliban Attack on Pakistan: পাক-আফগান লড়াই, এবার প্রতিশোধের হামলা চালাল তালিবান, বহু পাক নাগরিকের মৃত্যু, অশান্ত ডুরান্ড লাইন
পাক-আফগান লড়াই,প্রতিশোধের হামলা চালাল তালিবান,বহু পাক নাগরিকের মৃত্যু,অশান্ত ডুরান্ড লাইন
  • পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা শুরু করেছে আফগান তালিবান

  • বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী গোলাবর্ষণ পাক-আফগান সীমান্তে

  • আফগান সেনাবাহিনী এখন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা করছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement