advertisement

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ৬ ব্যাটার মিলে গড়ল বিশ্বরেকর্ড! যা এর আগে কেউ পারেনি

Last Updated:

IND vs ZIM Team India Create Big World Record: ভারতীয় দল ব্যাটিংয়ে এক অনবদ্য রেকর্ড নিজেদের নামে করেছে। যা এর আগে কখনও হয়নি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে।

News18
News18
টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে দরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। একইসঙ্গে টিকে রয়েছে ভারতের সেমিফাইনালে যাওয়ার সুযোগ। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর এই ম্যাচ ছিল ডু অর ডাই। সেখানে ব্যাটারদের তাণ্ডবে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান করে। জবাবে ১৮৪ করে জিম্বাবোয়ে। ৭২ রানে ম্যাচ জেতে ভারত।
ভারতীয় দল ব্যাটিংয়ে এক অনবদ্য রেকর্ড নিজেদের নামে করেছে। যা এর আগে কখনও হয়নি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে। প্রথমবার কোনো দল এক ইনিংসে ছয়জন ব্যাটারকে ২০-এর বেশি রান করল, এবং সবার স্ট্রাইক রেট ছিল ১৫০-এর উপরে। এতে বোঝা যায় দল কতটা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে।
ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরুটা করেছিলেন সঞ্জু স্যামসন। ১৬০ স্ট্রাইকরেটে ১৫ বলে ২৪ রান করেন তিনি। এরপর অভিষেক শর্মা ও ইশান কিশান দারুণ ছন্দে খেলেন। অভিষেক শর্মা ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে ৩০ বলে ৫৫ রান করেন। ১৫৮.৩৩ স্ট্রাইকরেটে ইশান কিশান ২৪ বলে ৩৮ রান করেন।
advertisement
advertisement
মাঝের দিকে অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করে আক্রমণ বজায় রাখেন। ভারত অধিনায়কের স্ট্রাইকরেট ছিল ২৫৩.৮৫। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ২৩ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। হার্দিকের স্ট্রাইকরেট ২১৭.৩৯। সবথেকে বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিলক বর্মা। ২৭৫ স্ট্রাইকরেটে ১৬ বলে ৪৪ রান করেন তিনি।
advertisement
প্রসঙ্গত, এই ইনিংসে ভারত মাত্র ২৬টি ডট বল খেলেছে, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন ডট বলের রেকর্ড। শক্তিশালী ব্যাটিং, স্পষ্ট পরিকল্পনা এবং আক্রমণাত্মক মনোভাব মিলিয়ে এই জয় ভারতের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ৬ ব্যাটার মিলে গড়ল বিশ্বরেকর্ড! যা এর আগে কেউ পারেনি
Next Article
advertisement
Afghan Taliban Attack on Pakistan: পাক-আফগান লড়াই, এবার প্রতিশোধের হামলা চালাল তালিবান, বহু পাক নাগরিকের মৃত্যু, অশান্ত ডুরান্ড লাইন
পাক-আফগান লড়াই,প্রতিশোধের হামলা চালাল তালিবান,বহু পাক নাগরিকের মৃত্যু,অশান্ত ডুরান্ড লাইন
  • পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা শুরু করেছে আফগান তালিবান

  • বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী গোলাবর্ষণ পাক-আফগান সীমান্তে

  • আফগান সেনাবাহিনী এখন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা করছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement