advertisement

Mamata Banerjee: ‘মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না’, কড়া হুঁশিয়ারি মমতার! আবাস যোজনা নিয়ে কী বললেন মুখ‍্যমন্ত্রী?

Last Updated:

Mamata Banerjee: প্রশাসনিক বৈঠকে মুখ‍্যমন্ত্রী জানালেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না। আরও তাড়াতাড়ি কাজ করতে হবে।’’ কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

‘মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না’, কড়া হুঁশিয়ারি মমতার! আবাস যোজনা নিয়ে কী বললেন মুখ‍্যমন্ত্রী?
‘মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না’, কড়া হুঁশিয়ারি মমতার! আবাস যোজনা নিয়ে কী বললেন মুখ‍্যমন্ত্রী?
কলকাতা: ভোটপর্ব মিটতেই প্রশাসনিক বৈঠক মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের। এদিন প্রশাসনিক বৈঠকে একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়। ঘাটাল মাস্টার প্ল‍্যান, থেকে মুড়ি গঙ্গার উপর সেতু নির্মাণ। প্রশাসনিক বৈঠকে ‘পরিকাঠামো’তেই নজর মুখ্যমন্ত্রীর।
প্রশাসনিক বৈঠকে মুখ‍্যমন্ত্রী জানালেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না। আরও তাড়াতাড়ি কাজ করতে হবে।’’ কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত ঘাটাল মাস্টার প্ল‍্যান লোকসভার প্রচারেও একাধিকবার বলেছেন মুখ‍্যমন্ত্রী। লোকসভায় তৃতীয়বার ঘাটাল থেকে জয়ী হয়েছেন দেব। দেবের মুখেও বারবার উঠে এসেথে ঘাটাল মাস্টার প্ল‍্যানের প্রসঙ্গ।
নবান্ন সূত্রে খবর, মুখ‍্যমন্ত্রী জানিয়েছেন মুড়ি গঙ্গা সেতু নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে। খুব তাড়াতাড়ি গ্লোবাল টেন্ডার হবে মুড়ি গঙ্গা সেতুর জন্য। নবান্নের বৈঠকে আবাস যোজনা নিয়েও আলোচনা হয় বলেই সূত্রের খবর।
advertisement
নবান্ন সূত্রে খবর, আবাস যোজনা নিয়ে আবার সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আবাস যোজনা নিয়ে টাকা দেবে রাজ্য সরকার। তালিকা তৈরি হলে আবার সমীক্ষার নির্দেশ। ডিসেম্বর থেকেই আবাস যোজনার অধীনে টাকা দেবে রাজ্য। ইতিমধ্যেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত দফতরকে ফের সমীক্ষার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না’, কড়া হুঁশিয়ারি মমতার! আবাস যোজনা নিয়ে কী বললেন মুখ‍্যমন্ত্রী?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement