advertisement

Mamata Banerjee: 'বাংলার মানুষকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করতে জানে, বিজেপি-কে এমন শিক্ষা দিন...' ইস্তেহার প্রকাশের আগে তোপ মমতার

Last Updated:

শুক্রবার ধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ তৃণমূল কংগ্রেসের! তার আগে সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী! মানুষের কাছে আবেদন, '' বিজেপি-কে এমন শিক্ষা দিন...''

Rapid Read
Mamata Banerjee and Abhishek Banerjee
Mamata Banerjee and Abhishek Banerjee
কলকাতা: বেজে গিয়েছে ভোটের দামামা! গত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৯১টিতে প্রার্থী দিয়েছে তারা। তিনটি আসনে ছেড়ে দিয়েছে অনীত থাপার দলকে। আজ শুক্রবার আসন্ন বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার আগে সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলন মুখ্যমন্ত্রী, বললেন, ”মানুষকে বলব জোটবদ্ধ হন। বাংলা যদি বাঁচাতে হয়, বাংলা কে রক্ষা করতে হয়, সব মানুষ এক সঙ্গে থাকতে হলে, শান্তি, সম্প্রীতি রক্ষা করতে হলে বিজেপি-কে এমন শিক্ষা দিন, কেন্দ্রীয় এজেন্সি ভয় দেখালে ভয় পাবেন না, শুনবেন না! টাকার প্রলোভনে পা দেবেন না। আইএএস, আইপিএস-দের বদলেছে, বর্ডার থেকে টাকা ঢোকাবে বলে, বন্দুক, মাফিয়া টাকা ঢোকাচ্ছে। হিংসা করার চক্রান্ত করছে। জোর করে রাষ্ট্রপতি শাসন জারি করেছে ইতিমধ্যে। মুখে বলছে না। করেছে। বাংলার মানুষকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করতে জানে।”
advertisement
আসন্ন নির্বাচনে তৃণমূলের ইস্তাহারের নাম ‘প্রতিজ্ঞা’। সূত্রের খবর, সেখানে রাজ্যবাসীর কাছে একগুচ্ছ ‘প্রতিজ্ঞা’ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই নামকরণ। শুক্রবার ইস্তেহার প্রকাশের আগে কেন্দ্রের বিরুদ্ধে বিরাট অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি, নির্বাচন কমিশনের অনেক চক্রান্ত আমরা আগেও দেখেছি৷ এবার সব সীমা ছাড়িয়ে গিয়েছে৷”! মমতার বিস্ফোরক অভিযোগ, “ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির চক্রান্ত করছে৷ আমাদের কাছে খবর আছে, এই ভোটের পরে আবার সীমানা পুনর্বিন্যাস করবে৷ কারণ মোদি সরকার পরের ভোটে জিতবে না৷ দেশের মানুষ ওনাকে পছন্দ করছে না৷ ডিলিমিটেশন, এনআরসি-র নামে আরও নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে৷”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'বাংলার মানুষকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করতে জানে, বিজেপি-কে এমন শিক্ষা দিন...' ইস্তেহার প্রকাশের আগে তোপ মমতার
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলার মানুষকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করতে জানে, বিজেপি-কে এমন শিক্ষা দিন...' ইস্তেহার প্রকাশের আগে তোপ মমতার
'বাংলার মানুষকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করতে জানে, বিজেপি-কে এমন শিক্ষা দিন...' ইস্তেহার প্রকাশের আগে তোপ মমতার
  • বাংলার মানুষকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করতে জানে: মমতা

  • বিজেপি-কে এমন শিক্ষা দিন...কেন্দ্রীয় এজেন্সি ভয় দেখালে ভয় পাবেন না: মমতা

  • বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির চক্রান্ত করছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement