advertisement

TMC Manifesto For WB Elections 2026: নতুন জেলা, দুয়ারে চিকিৎসা, 'তৃণমূলের ইস্তেহারে দিদির দশ প্রতিজ্ঞা'! কী কী প্রতিশ্রুতি দিলেন মমতা?

Last Updated:

TMC Manifesto For WB Elections 2026: গত মঙ্গলবার রাজ্যের ২৯১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ বিরোধীদের আগেই ভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল৷ চমক নয়, ইস্তেহারে মূলত নাগরিক পরিষেবার উন্নয়নের উপরেই জোর দেওয়া হয়েছে৷

News18
News18
২৯১টি আসনে প্রার্থী ঘোষণার পর এবার নির্বাচনী ইস্তেহারও প্রকাশ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এ দিন কালীঘাটে দলের ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলের চেয়ারপার্সন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘বাংলার জন্য দিদির দশ প্রতিজ্ঞা৷’
এ দিন ভোটের ইস্তেহার প্রকাশ করতে গিয়েও বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা যা বলি সেটা করে দেখাই৷ বাংলার আর কোনও উন্নয়ন বাকি আছে বলে মনে হয় না৷ আগামী দু এক বছরে আমরা চাইব সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেব৷ প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেবো৷ বিধবা এবং প্রবীণদের ভাতা কিছু বাকি আছে, যাঁদের বাকি আছে সেটাও অনুমোদন দেওয়া হবে৷ আমাদের অঙ্গীকারের৷ লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের পরিমাণ আমরা বাড়িয়ে দিয়েছি৷ যাঁরা বলছে এখন লক্ষ্মীর ভাণ্ডার দেবে, তাঁরা এখন বলছে ভোটে জিতলে আর টাকা দেবে না৷ যুবসাথী প্রকল্পে আমরা ২১ থেকে ৪০ বছর বয়সিদের হাত খরচের জন্য আমরা ১৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি৷ আমরা ২ কোটি ছেলেমেয়েকে চাকরি দিয়েছি৷’
advertisement
advertisement
advertisement
এ বার তৃণমূলের অন্যতম প্রতিশ্রুতি, দুয়ারে সরকারের আদলে দুয়ার চিকিৎসা পরিষেবা শুরু হবে৷ প্রতিটি ব্লক, শহরে দুয়ারে চিকিৎসা নামে এই স্বাস্থ্য শিবির করা হবে৷ এর পাশাপাশি কয়েক হাজার সরকারি স্কুলের আধুনীকিকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তৃণমূলনেত্রী৷ এই স্কুলগুলিতে ই লার্নিং সহ আধুনিক পঠনপাঠনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মমতা৷ নিয়োগ করা হবে শিক্ষকও৷
advertisement
এ ছাড়াও একাকী প্রবীণদের দেখাশোনার জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন মমতা৷ আগামী দিনে রাজ্যে নতুন সাত থেকে আটটি জেলা এবং নতুন পুরসভা তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন ছটি ভাষায় তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হয়েছে৷ ইস্তেহারে আগামী ১৫ বছরের উন্নয়ন পরিকল্পনা জানানো হয়েছে৷
এক নজরে দেখে নেওয়া যাক ইস্তেহারে কোন দশ প্রতিশ্রুতি দিল তৃণমূল?
১) লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা অক্ষয় (লক্ষ্মীর ভাণ্ডার)৷
advertisement
২) যুবদের পাশে, জীবিকার আশ্বাসে (যুবসাথী)৷
৩) বাজেটে কৃষি, কৃষকের হাসি (কৃষি ক্ষেত্রে ৩০ হাজার কোটির বাজেট, কৃষক পরিবার এবং ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য)৷
৪) নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান (সবার জন্য পাকা বাড়ি)৷
৫) ঘরে ঘরে নল, পরিস্রুত পানীয় জল৷
৬) সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার (প্রতি ব্লক ও টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্প)৷
advertisement
৭) শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ (সরকারি স্কুলের আধুনীকিকরণ)৷
৮) পূর্বের বাণিজ্যের কাণ্ডারি, বাংলাই দিশারী (বাংলাকে পূর্ব ভারতের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা) ৷
৯) প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে৷
১০) প্রশাসনিক সুবিধায়, নতুন দিগন্ত বাংলায় (রাজ্যে নতুন ৭ জেলা, আরও নতুন পুরসভা তৈরি করে নাগরিক পরিষেবার উন্নতির আশ্বাস)৷
এ দিন কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি, নির্বাচন কমিশনের অনেক চক্রান্ত আমরা আগেও দেখেছি৷ এবার সব সীমা ছাড়িয়ে গিয়েছে৷ ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির চক্রান্ত করছে৷ আমাদের কাছে খবর আছে, এই ভোটের পরে আবার সীমানা পুনর্বিন্যাস করবে৷ কারণ মোদি সরকার পরের ভোটে জিতবে না৷ দেশের মানুষ ওনাকে পছন্দ করছে না৷ ডিলিমিটেশন, এনআরসি-র নামে আরও নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Manifesto For WB Elections 2026: নতুন জেলা, দুয়ারে চিকিৎসা, 'তৃণমূলের ইস্তেহারে দিদির দশ প্রতিজ্ঞা'! কী কী প্রতিশ্রুতি দিলেন মমতা?
Next Article
advertisement
'ভোটের পরেই ডিলিমিটেশন, বাংলা ভেঙে নতুন রাজ্য'...! কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা!  তুললেন 'চক্রান্তের' অভিযোগ
'ভোটের পরেই ডিলিমিটেশন, বাংলা ভেঙে নতুন রাজ্য'...! কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা
  • 'ভোটের পরেই ডিলিমিটেশন, বাংলা ভেঙে নতুন রাজ্য'!

  • কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা!

  • তুললেন 'চক্রান্তের' অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement