advertisement

'ভোটের পরেই ডিলিমিটেশন, বাংলা ভেঙে নতুন রাজ্য'...! কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা! তুললেন 'চক্রান্তের' অভিযোগ

Last Updated:

Mamamta Banerjee: 'উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে', ইস্তাহের বৈঠকে বড় 'চক্রান্তের' অভিযোগ তুললেন মমতা। একের পর এক অভিযোগের তির ছুঁড়লেন কেন্দ্রের বিরুদ্ধে।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: আসন্ন বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার আগে সাংবাদিক বৈঠকে শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে বিরাট অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি, নির্বাচন কমিশনের অনেক চক্রান্ত আমরা আগেও দেখেছি৷ এবার সব সীমা ছাড়িয়ে গিয়েছে৷”
মমতার বিস্ফোরক অভিযোগ, “ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির চক্রান্ত করছে৷ আমাদের কাছে খবর আছে, এই ভোটের পরে আবার সীমানা পুনর্বিন্যাস করবে৷ কারণ মোদি সরকার পরের ভোটে জিতবে না৷ দেশের মানুষ ওনাকে পছন্দ করছে না৷ ডিলিমিটেশন, এনআরসি-র নামে আরও নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে৷”
advertisement
advertisement
মমতা বলেন, “বাংলার মা মাটি মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন। আমরা আমাদের সাধ্যমত করেছি। বিজেপি ও নির্বাচন কমিশন এর এবারের চক্রান্ত সব বারের চক্রান্তকে ছাপিয়ে গেছে। যেন তেন ভাবে বাংলাকে দখল করতে চায়।”
advertisement
তীব্র নিশানা করে মমতা বলেন, “নির্বাচন কমিশন বিজেপির বাইরে নয়। তাদের তোতা পাখি। সব বাংলার অফিসারকে যদি নিয়ে চলে যায় তাহলে বাংলাকে দেখবে কে? এখানে ঘোষিত প্রেসিডেন্সি রুল করে দিয়েছে। মোদি জিকে এইভাবে ভোট করতে হচ্ছে? সম্পূর্ণ আইনটাকে বেলাইন করে দিয়েছে। বাংলার নির্বাচন আছে সেতো আমরা লড়ব। লড়ছিও। মানুষকে বলব জোট বদ্ধ হন। বাংলা যদি বাঁচাতে হয়, বাংলাকে রক্ষা করতে হয় বিজেপিকে এমন শিক্ষা দিন। যদি সেন্ট্রাল এজেন্সির ভয় দেখায় ভয় পাবেন না।”
advertisement
একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে মমতা বলেন, “বর্ডার দিয়ে টাকা ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে, মাফিয়া ঢোকাচ্ছে। জোর পূর্বক রাষ্ট্র পতি শাসন জারি করেছে। অ্যাকশন তাই বলছে। জনগন ওদের বিরুদ্ধে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার প্রত্যাঘাত করতে জানে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভোটের পরেই ডিলিমিটেশন, বাংলা ভেঙে নতুন রাজ্য'...! কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা! তুললেন 'চক্রান্তের' অভিযোগ
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement