advertisement

Mamata Banerjee: 'জমিদার নই, মানুষের পাহারাদার...' উপনির্বাচনেও রাজ্য জুড়ে সবুজ ঝড়, মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা মমতার

Last Updated:

জয়ের পরে ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মাদারিহাটকে বিশেষভাবে ধন্যবাদ জানান অভিষেক।

News18
News18
কলকাতা: রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রেই জয়ী তৃণমূল।  উপনির্বাচনেও রাজ্য জুড়ে সবুজ ঝড়। ছয়টিতেই জয়ী হয়েছে তৃণমূল। রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন,  ‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।’
advertisement
২০২১ সালের ভোটে এই ছয় আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয় তৃণমূল। এক মাত্র মাদারিহাট বিজেপির দখলে ছিল। এ বারের উপনির্বাচনে ছয়ে ছয় করার লক্ষ্য নিয়েছিল তৃণমূল। শনিবার, ফল ঘোষণার দিনই শুরু থেকেই বোঝা যায় ৬ কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থীরা। ইতিমধ্যেই নৈহাটিতে ৪৮ হাজারের বেশি ভোটে জিতে গিয়েছে তৃণমূল। বাকি কেন্দ্রগুলিতেও জয় শুধু সময়ের অপেক্ষা। হাড়োয়ার তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম জয়ী। তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম ৭৭১৫৮ভোটে জয়ী হয়েছেন। মাদারিহাটেও জয়ী তৃণমূল। সিতাইয়ে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। 
advertisement
advertisement
জয়ের পরে ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মাদারিহাটকে বিশেষভাবে ধন্যবাদ জানান অভিষেক।
advertisement
বিজেপি নেতারা এখনও মুখে বলছেন ২০২৬-এ রাজ্যে তারাই ক্ষমতা দখল করবেন৷ কিন্তু যত সময় যাচ্ছে, এ রাজ্যে নিজেদের শক্ত ঘাঁটিতেই ক্রমশ পায়ের তলার মাটি হারাচ্ছে গেরুয়া ব্রিগেড৷ শনিবার রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও সেদিকেই ইঙ্গিত করছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'জমিদার নই, মানুষের পাহারাদার...' উপনির্বাচনেও রাজ্য জুড়ে সবুজ ঝড়, মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা মমতার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement