advertisement

Madan Mitra: কবিতার পর এবার গান বাঁধলেন মদন মিত্র! আক্রমণ ‘নীল গিরিগিটি’কে, কে তিনি?

Last Updated:

Madan Mitra: গান গাইলেন মদন মিত্র, কিন্তু কাকে উদ্দেশ্য করে?

মদনের নিশানায় রুদ্রনীল
মদনের নিশানায় রুদ্রনীল
#কলকাতা: কবিতার পরে এবার গান৷ সামাজিক মাধ্যমে তাই নিয়েই চলছে পরস্পরবিরোধী রাজনৈতিক লড়াই। রাজ্যের সাম্প্রতিক বেশ কিছু ঘটনা নিয়ে শাসক দলকে আক্রমণ করছে বিজেপি। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কবিতা পাঠ করেছেন। পাল্টা তাকে জবাব দেন মদন মিত্র-দেবাংশু ভট্টাচার্যরা। কবিতা পাঠেই ছিল সেই জবাব। অনুব্রত মণ্ডলের সিবিআই তলব এড়ানো নিয়ে কবিতাপাঠ করেছিলেন রুদ্রনীল আগেই। হাঁসখালি কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদেও মুখ খুলেছেন বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক কবিতাপাঠ করছেন তিনি। রুদ্রনীলের একের পর এক কবিতার পালটা জবাব কবিতার মাধ্যমে দিয়েছিলেন মদন মিত্র। এবার গান বাঁধলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
রুদ্রনীলকে ‘নীল গিরিগিটি’ বলে কটাক্ষও করেন তিনি। রাজনীতির ময়দানে বর্ণময় চরিত্র মদন মিত্র। তার এমএম পরিচয় এখন বিখ্যাত। তার পোষাক থেকে র‍্যাপ সবটাই ভাইরাল। এবার বিরোধীদের জবাব দিতে সেই গানের রাস্তায় হাঁটলেন মদন মিত্র। ফেসবুক লাইভ করেছেন মদন মিত্র। সেখানেই একটি গান করেন তিনি। গানের প্রতিটি লাইনে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। রুদ্রনীলকে ‘নীল গিরিগিটি’ বলে কটাক্ষ করেছেন।
advertisement
advertisement
গানের কথা অনুযায়ী, “নীল গিরগিটি ডাকছে আবার কুটুর কুটুর করে/অন্ধকারে গিরিগিটিটা ডাকছে আবার ঘরে/ আহা কুটুর কুটুর করে/কেউ তো চুলকে দেওয়ার ভোটেই গেছে বোঝা/ কেউ তো নেই অন্ধকারে কুটুর দারুণ সোজা/পলিটিক্সের পোশাক যখন খুশি খোলো বামপন্থার নাম করে তো অনেক কিছু তোলো/ চিটিংবাজির পলিটিক্সেও অনেকদিন হল/ কুটুর অনেকদিন হল/ পথে এবার নামো সাথী মানুষের কাজ করো/ আয়নাটাকে হাতে নিয়ে নিজের মুখে ধরো/ একটা সময় তেল দিয়েছো, গ্যাস দিয়েছো তুমি/ লক্ষ টাকার চাকরি পেয়ে চরণ দিতে চুমি/ দু’নৌকোয় পা রেখেছো দুটোই যাবে ডুবে/ সূর্য তখন পশ্চিমে নয়, পূবেই যাবে ডুবে/ ফেসবুকেতে ফেস দেখিয়ে কামাচ্ছো তো বেশ/ যা তা বলেও পার পেয়ে যাও, জানো কেউ দেবে না কেস/ গিরিগিটিকেও হার মানাবে রং বদলের মাস্টার/ আগে থেকে করিয়ে রাখো হাতে পায়ে প্লাস্টার।” ইতিমধ্যেই তার এই গান ভাইরাল হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: কবিতার পর এবার গান বাঁধলেন মদন মিত্র! আক্রমণ ‘নীল গিরিগিটি’কে, কে তিনি?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement