advertisement

ভোররাত থেকেই গ্যাস ভরাতে লম্বা লাইন ! LPG-র দাম বাড়াতে সমস্যায় অটোচালকরা

Last Updated:

পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ মিনিট আগেও পুরনো দামেই গ্যাস দেওয়া হচ্ছিল। তবে হঠাৎই নতুন সার্কুলার আসায় দাম বাড়ানো হয়েছে। কেন এই মূল্যবৃদ্ধি হল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন অটোচালকরাও।

LPG-র দাম বাড়াতে সমস্যায় অটোচালকরা
LPG-র দাম বাড়াতে সমস্যায় অটোচালকরা
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: এলপিজির দাম বাড়াতে সমস্যায় অটোচালকরা। বুধবার ভোররাত থেকেই গ্যাস ভরাতে লম্বা লাইন পড়ে যায় বেঙ্গল কেমিক্যাল পাম্পে।
অটোচালকদের অভিযোগ, মাত্র পাঁচ মিনিট আগেও লিটার প্রতি এলপিজির দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। কিন্তু হঠাৎই প্রায় ৫ টাকা বেড়ে এখন সেই দাম দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা প্রতি লিটার। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে এই মূল্যবৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে অটোচালকদের মধ্যে।
advertisement
advertisement
পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ মিনিট আগেও পুরনো দামেই গ্যাস দেওয়া হচ্ছিল। তবে হঠাৎই নতুন সার্কুলার আসায় দাম বাড়ানো হয়েছে। কেন এই মূল্যবৃদ্ধি হল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন অটোচালকরাও।
একদিকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস ভরাতে হচ্ছে, তার উপর হঠাৎ দাম বাড়ায় অটোচালকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
advertisement
আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে ভারতে রান্নার গ্যাসের (এলপিজি) জোগানে টান পড়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উৎপাদন বৃদ্ধি, বুকিং পদ্ধতির বদলের পরে এ বার অগ্রাধিকারের ভিত্তিতে গৃহস্থালিতে রান্নার গ্যাস সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
advertisement
এদিকে, বুধবার শহরে আসছেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। আজ তিনি শহরে পা রাখবেন। আগামিকাল, বৃহস্পতিবার তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হবে লোকভবনে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করাবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোররাত থেকেই গ্যাস ভরাতে লম্বা লাইন ! LPG-র দাম বাড়াতে সমস্যায় অটোচালকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement