advertisement

জনসচেতনতা বাড়াতে রান্নার প্রতিযোগিতার আয়োজন করল মৎস্য দফতর, ছিল বিশেষ কিছু চমকও

Last Updated:

Bengal Fish Fest Culinary Contest 2026: সম্প্রতি মৎস্য দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল ফিশ ফেস্ট ২০২৬ কালিনারি কন্টেস্ট। মূলত মৎস্য দফতরের কাজকর্ম মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

জনসচেতনতা বাড়াতে রান্নার প্রতিযোগিতার আয়োজন করল মৎস্য দফতর
জনসচেতনতা বাড়াতে রান্নার প্রতিযোগিতার আয়োজন করল মৎস্য দফতর
কলকাতা: কথায় বলে, মাছে-ভাতে বাঙালি। আসলে রোজকার পাতে মাছের ঝোল আর ভাত না হলে যেন খাওয়াটাই ঠিক ভাবে হয়ে ওঠে না! মাছ-ভাত যেন বাঙালিদের কাছে প্রাণের আরাম হয়ে উঠেছে। আর সম্প্রতি মৎস্য দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল ফিশ ফেস্ট ২০২৬ কালিনারি কন্টেস্ট। মূলত মৎস্য দফতরের কাজকর্ম মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
জনসচেতনতা অর্জনের লক্ষ্যে সরাসরি ভাবে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এর পাশাপাশি ফেডারেশনের ব্র্যান্ড ভ্যালু প্রচারের জন্য শ্যেফ ক্যাপ এবং অ্যাপ্রনের উপর বেনফিশ-এর লোগো রাখা হয়েছিল। এছাড়াও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যেসব গ্যাসের স্টোভ ব্যবহার করেছেন, সেগুলি স্পনসর করেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।
advertisement
advertisement
রান্নার ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ২৭ জন প্রতিযোগী। তাঁরা সকলেই চিংড়ি ব্যবহার করে রান্না করেছেন। আর রান্নার প্রতিযোগিতায় ব্যবহৃত চিংড়িগুলি আইকিউএফ (ইন্ডিভিজ্যুয়াল ক্যুইক ফ্রিজিং) পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছিল। বেঙ্গল ফিশ ফেস্টের ওই প্রতিযোগিতায় বাংলার খাঁটি এবং চমকপ্রদ রন্ধন সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে রকমারি সুস্বাদু পদ রেঁধেছিলেন প্রত্যেক অংশগ্রহণকারী। এখানেই শেষ নয়, রন্ধন প্রতিযোগিতায় সাবেকি পদ তৈরির কৌশলের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য উদ্ভাবনী পদ তৈরির কৌশল ব্যবহারের উপরেও জোর দেওয়া হয়েছিল। বলাই বাহুল্য যে, এহেন একটি অনুষ্ঠান দর্শকদের মনে প্রবল আগ্রহের জন্ম দিয়েছে।
advertisement
ওই প্রতিযোগিতায় রান্নার কৌশল বা রেসিপি, স্বাদ এবং প্রেজেন্টেশন – এই তিন বিষয়ের উপর ভিত্তি করেই অনুষ্ঠানের প্রথম তিন জন পদাধিকারীকে বেছে নেওয়া হয়েছে। এদিকে সরকারি দফতর আয়োজিত এমন একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছেন বলেও জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জনসচেতনতা বাড়াতে রান্নার প্রতিযোগিতার আয়োজন করল মৎস্য দফতর, ছিল বিশেষ কিছু চমকও
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement