advertisement

Lok Sabha Elections 2024: বাজল লোকসভা ভোটের দামামা! শহরের অলিতে-গলিতে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

Last Updated:

Lok Sabha Elections 2024: আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জেলায় জেলায় রুট মার্চের ছবি ধরা পড়েছে। দুই কোম্পানি বাহিনী পৌঁছেছে পূর্ব বর্ধমানে। সকাল থেকেই রুট মার্চ শুরু করেছেন জওয়ানরা। 

কেন্দ্রীয় বাহিনীর টহল।
কেন্দ্রীয় বাহিনীর টহল।
কলকাতা:  রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জেলায় জেলায় রুট মার্চের ছবি ধরা পড়েছে। দুই কোম্পানি বাহিনী পৌঁছেছে পূর্ব বর্ধমানে। সকাল থেকেই রুট মার্চ শুরু করেছেন জওয়ানরা।
এ দিকে কলকাতাতেও ঢুকেছে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মার্চ আরও ৩ কোম্পানি বাহিনী আসবে। এই পর্বে মোট ১০ কোম্পানি বাহিনী থাকবে কলকাতায়। যা অন্য জেলাগুলোর থেকে অনেকটাই বেশি বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ বাড়ির মধ্যে তুলসী রাখেন তো? তছনছ হবে সব…! ভুল দিনে পাতা তুললে প্রিয়জনের বড় ক্ষতি
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা এখন সময়ের অপেক্ষা। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের তরফেও তৎপরতা কম নেই। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের পরিস্থিতি সরেজমিনে দেখে নিতে বাংলায় আসছে। কমিশনের টিম পশ্চিমবঙ্গে আসার আগেই রাজ্যে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী।
advertisement
advertisement
বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালি এবং তার সংলগ্ন জেলাগুলিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের আস্থা তৈরিতে বাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর ও দক্ষিণ কলকাতার ডিইওরা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম এবং এসপি এবং আইজিরা উপস্থিত ছিলেন বৈঠকে। এই নির্বাচনে সিআরপিএফ রাজ্যে বাহিনী মোতায়েনের বিষয়ে নোডাল সংস্থা হবে।
advertisement
জানা গিয়েছে, প্রথম দফায় ১০০ কোম্পানি আসছে রাজ্যে। পরে আরও ৫০ কোম্পানি ফোর্স নামতে পারে রাজ্যে। উল্লেখ্য, লোকসভা ভোটের তারিখ ও গণনার ফলাফলের দিন ক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রতি জেলায় অন্তত ৫ কোম্পানি করে রাখতে চাইছে কমিশন। তবে কিছু জেলায় কম সংখ্যক কোম্পানি থাকতে পারে। এই কেন্দ্রীয় বাহিনী থাকবে পুলিশ সুপারের অধীনে। ভোটের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এই কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হচ্ছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Elections 2024: বাজল লোকসভা ভোটের দামামা! শহরের অলিতে-গলিতে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement