advertisement

Lok Sabha Election 2024: সপ্তম দফার ভোটে সামগ্রিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব রাজ্যপালের

Last Updated:

সন্দেশখালিতে ঘটে যাওয়া হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে রিপোর্ট দিতে বললেন রাজ্যপাল। সংবিধান এর ১৬৬(৩) ধারা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

কলকাতা: সন্দেশখালিতে ঘটে যাওয়া হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে রিপোর্ট দিতে বললেন রাজ্যপাল। সংবিধান এর ১৬৬(৩) ধারা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। ” শুধু সন্দেশখালি নয়, সপ্তম দফার ভোটে সামগ্রিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে হবে রিপোর্ট।মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা নিন্দনীয়”, বিবৃতি রাজভবন-এর।
রাজ‍্য রাজনীতির শিরোনামে প্রথম থেকেই সন্দেশখালি। ভোটের দিনও ফের নজরে সন্দেশখালি। বিজেপি প্রার্থী রেখা ভোট দেওয়ার সময় তৃণমূলের এজেন্ট বাধা দেয় বলে অভিযোগ। সন্দেশখালি কর্ণ খালি ১৭১ নম্বর বুথে বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোট দেওয়ার সময় তৃণমূলের এজেন্ট বাধা দেয় বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর অনুযায়ী, রেখা পাত্রের অভিযোগ এক মহিলা সঙ্গে বুথের মধ্যে কথা বলছিলেন তৃণমূল এজেন্ট। তার প্রতিবাদ করাতেই বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা বাধে তৃণমূল এজেন্টের।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে বছরের প্রথম থেকে খবরের শিরোনামে থাকা সন্দেশখালি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেই সন্দেশখালীতে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরগরম হয়েছে। যেখানকার স্থানীয় রাজনীতি দেশের রাজনৈতিক মহলে সাড়া পড়েছে। কেবল রাজ্য নয় দেশের চোখ থাকবে এই লোকসভা কেন্দ্রের দিকেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Election 2024: সপ্তম দফার ভোটে সামগ্রিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব রাজ্যপালের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement