advertisement

যানজট এড়াতে তৎপর পুলিশ, বামেদের নবান্ন অভিযানকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা শহরে

Last Updated:

আজ বামেদের নবান্ন অভিযান ৷

#কলকাতা:  আজ বামেদের নবান্ন অভিযান ৷ কলকাতা ও হাওড়ার  পাঁচ জায়গা থেকে মিছিল বেরোবে ৷  কলকাতারই  তিন জায়গা থেকে মিছিল যাওয়ার কথা ৷ রানি রাসমণি অ্যাভিনিউ, পিটিএসের পাশাপাশি মিছিল যাবে খিদিরপুর মাজার থেকেও ৷ হাওড়ার দুটি জায়গার থেকেও মিছিল যাওয়ার কথা ৷ রেল মিউজিয়াম ও সাঁতরাগাছি থেকে মিছিল বেরোবে ৷
সোমবার কাজের দিন যানজট এড়াতে  তৎপর পুলিশ ৷ কলকাতা-হাওড়ার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করা হয়েছে ৷ বিভিন্ন রাস্তায় চলবে পুলিশি টহলদারিও ৷ অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৈরি র‍্যাফ ৷ রাখা হচ্ছে জলকামান, কমব্যাট ফোর্স এবং কুইক রেসপন্স টিমও ৷
বামেদের নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে  কলকাতা ও হাওড়া পুলিশ ৷ যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে  থাকছে কলকাতা পুলিশের ২০০০ কর্মী এবং হাওড়া পুলিশের ১৫০০ কর্মী ৷
advertisement
advertisement
২৫ জন ডিসি রয়েছেন নিরাপত্তার দায়িত্বে ৷ ২৫টি জায়গায় পুলিশের ব্যারিকেড করা হয়েছে ৷ কলকাতা-হাওড়ার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করা হয়েছে ৷ বিভিন্ন রাস্তায় চলবে পুলিশি টহলদারি ৷  মিছিলের প্রতিটি জায়গায় থাকবে পুলিশ৷ পুলিশ মোতায়েন করা হয়েছে ডাফরিন রোড, রেড রোড, দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে এবং ফোরশোর রোডে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যানজট এড়াতে তৎপর পুলিশ, বামেদের নবান্ন অভিযানকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা শহরে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement