advertisement

৭২৪তম শাখার উদ্বোধন বন্ধন ব্যাঙ্কের

Last Updated:

নতুন শাখা খোলার বিষয়ে এখন অন্যান্য ব্যাঙ্কদের পিছনে ফেলে দিয়েছে বন্ধন ব্যাঙ্ক ৷

#কলকাতা: নতুন শাখা খোলার বিষয়ে এখন অন্যান্য ব্যাঙ্কদের পিছনে ফেলে দিয়েছে বন্ধন ব্যাঙ্ক ৷ মেয়র শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শহরে আরও একটা নতুন শাখা খুলল এই ব্যাঙ্ক ৷ এটি বন্ধন ব্যাঙ্কের গোটা দেশে ৭২৪ তম ব্রাঞ্চ ৷ সোমবার বেহালার ৭৩৮/২, ডায়মন্ড হারবার রোডে নিজেদের নতুন এই শাখার উদ্বোধন করলেন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্র শেখর ঘোষ ৷
সারা দেশে এখন ৭২৪ টা শাখার পাশাপাশি এই ব্যাঙ্কের ২৩০৭টি ডোরস্টেপ সার্ভিস সেন্টার (DSC) এবং ২৬৭টি এটিএম রয়েছে ৷ ৯,৪০০,০০০-রও বেশি গ্রাহকদের নিয়ে এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে বন্ধন ৷ ১৯ হাজার কোটি আমানত এবং ১৯ হাজার কোটিরও বেশি আউটস্ট্যান্ডিং লোন নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যের পথে এগিয়ে চলেছে এই ব্যাঙ্ক ৷ সেভিংস অ্যাকাউন্টেও রয়েছে এই ব্যাঙ্কের বিশেষ অফার ৷ ১ লক্ষ টাকা বা তার বেশি সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের ৬ শতাংশ সুদের হার এবং ১ লক্ষ টাকার কম সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য সুদের হারের পরিমাণ ৪.৫ শতাংশ ৷ এছাড়া মেয়াদি আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৮.৫ শতাংশ দিচ্ছে বন্ধন ৷ গত বছর ২৩ অগাস্ট পথ চলা শুরু বন্ধনের ৷ সারা দেশে ৫০১-টি শাখা নিয়ে কাজ শুরু করে এই ব্যাঙ্ক ৷ এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই এই সংখ্যা এখন ৭২৪-এ গিয়ে পৌঁছেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৭২৪তম শাখার উদ্বোধন বন্ধন ব্যাঙ্কের
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement