advertisement

Kolkata: বিসর্জনে গিয়ে আর ফেরা হল না, দক্ষিণ কলকাতায় প্রতিমা নিয়ে যাওয়ার ট্রেলারের চাকায় পিষে গেলেন মহিলা

Last Updated:

প্রতিমা নিরঞ্জনে শোকের ছায়া! বিসর্জনে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের উপর

প্রতিমা নিরঞ্জনে শোকের ছায়া! বিসর্জনে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে  মৃত্যু এক মহিলার
প্রতিমা নিরঞ্জনে শোকের ছায়া! বিসর্জনে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার
কলকাতা: প্রতিমা নিরঞ্জনে শোকের ছায়া! বিসর্জনে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের উপর। জানা যায়, প্রতিমা নিয়ে যাওয়ার ট্রেলার থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় রেণুকা সরকারের। মহিলাকে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম-এ নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনা না কি অন্য কিছু? তদন্তে পুলিশ।
প্রতিমা নিরঞ্জন করতে যাওয়ার পথে শরৎ বোস রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছরের রেনুকা সরকার। বালিগঞ্জ প্লেসের বাসিন্দা রেণুকা পাড়ারই পুজো আদি বালক সংঘের প্রতিমার শোভাযাত্রার সঙ্গে বেরিয়েছিলেন। যে ট্রেলারে ঠাকুর ছিল, সেই ট্রেলারেই বসেছিলেন তিনি। আচমকাই ট্রেলার থেকে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ মিটার টেনে নিয়ে যায় গাড়ি। মহিলাকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রলির চালক ও খালাসি ঘটনার পরেই পলাতক।
advertisement
অন্যদিকে, পূর্ব বর্ধমানের জামালপুরে বিসর্জনের দিনে প্রাণ হারালেন মাইক ব্যবসায়ী অচিন্ত্য পাল। জানা গিয়েছে, প্রতিমা বিসর্জনের সময়ে মণ্ডপ থেকে মাইক খোলার কাজ করছিলেন বছর পঞ্চাশের অচিন্ত্য। সেই সময় বৈদ্যুতিক যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হন। গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: বিসর্জনে গিয়ে আর ফেরা হল না, দক্ষিণ কলকাতায় প্রতিমা নিয়ে যাওয়ার ট্রেলারের চাকায় পিষে গেলেন মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement