advertisement

Kolkata to Delhi-Mumbai Daily Flights: আর মাত্র ৩ দিন নয়, সপ্তাহে প্রতিদিনই কলকাতা থেকে দিল্লি, মুম্বই রুটে চলবে বিমান, জানালেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Kolkata to Delhi-Mumbai Daily Flights: দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইটের পাশাপাশি কলকাতা-লন্ডন বিমান চলাচলেরও অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ শুধুমাত্র কলকাতায় পৌঁছে আরটিপিসিআর টেস্ট করাটা বাধ্যতামূলক বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে ৷

Kolkata Airport
Kolkata Airport
কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলবে ‘পাড়ায় শিক্ষালয়’। এমনটাই সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনার বিধিনিষেধে অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়েছে ৷ যার মধ্যে বিমানও রয়েছে ৷ কলকাতা থেকে দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইট ফের সপ্তাহে প্রতিদিন উড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এর আগে সপ্তাহে ৩ দিন এই রুটে বিমান চলাচল করছিল (Kolkata to Delhi-Mumbai Daily Flights) ৷
করোনার বাড়বাড়ন্তের কারণেই এর আগে স্রেফ ব্রিটেন থেকে সমস্ত উড়ান বাতিল করাই নয়, নবান্নের তরফে জানানো হয়েছিল, সপ্তাহে মাত্র ২ দিন, সোম ও শুক্রবার দিল্লি  ও মুম্বই থেকে কলকাতায় বিমান ওঠানামা করতে পারবে। পরে তা বাড়িয়ে ৩ দিন করা হয় ৷ কিন্তু সোমবারের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার সপ্তাহে প্রতিদিন কলকাতা থেকে দিল্লি, মুম্বই রুটে বিমান চলাচলে আর কোনও সমস্যা রইল না ৷
advertisement
advertisement
বিধিনিষেধ চালু হওয়ার পর এতদিন শুধুমাত্র সোম, বুধ এবং শুক্রবার  করে মুম্বই ও রাজধানী দিল্লি থেকে কলকাতায় বিমানে আসতে পারতেন যাত্রীরা ৷ দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইটের পাশাপাশি কলকাতা-লন্ডন বিমান চলাচলেরও অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ শুধুমাত্র কলকাতায় পৌঁছে আরটিপিসিআর টেস্ট করাটা বাধ্যতামূলক বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata to Delhi-Mumbai Daily Flights: আর মাত্র ৩ দিন নয়, সপ্তাহে প্রতিদিনই কলকাতা থেকে দিল্লি, মুম্বই রুটে চলবে বিমান, জানালেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement