advertisement

Kolkata Problem : তারের জালে ভরসা দায়সারা টেপ! প্রাণহানির পরও শহরের সর্বত্র বিদ্যুৎবাহী মরণফাঁদ

Last Updated:

Kolkata Problem : বিপদের পর বিপদ হলেও হুঁশ ফেরেনি কারওর ।  শহর কলকাতায় বেশিরভাগ কেএমসি-র বাতিস্তম্ভগুলি কেবল ইন্টারনেট তারে ভরে রয়েছে ।

দক্ষিণ কলকাতায় সিইএসসি-র বিদ্যুতের খুঁটি নুইয়ে পড়েছে কেবল ও ইন্টারনেটের তারে
দক্ষিণ কলকাতায় সিইএসসি-র বিদ্যুতের খুঁটি নুইয়ে পড়েছে কেবল ও ইন্টারনেটের তারে
কলকাতা : শুধু হরিদেবপুরের ঘটনা নয় । জলমগ্ন রাস্তায় বিদ্যুৎবাহী তারের স্পর্শে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে । বিদ্যুৎ নিয়ে সচেতনতার অভাব রয়েছে শহরে । বিপদের পর বিপদ হলেও হুঁশ ফেরেনি কারওর ।  শহর কলকাতায় বেশিরভাগ কেএমসি-র বাতিস্তম্ভগুলি কেবল ইন্টারনেট তারে ভরে রয়েছে । বেশ কিছু মানুষের বক্তব্য,  বেশি বৃষ্টি হলেই ওই ইন্টারনেট কিংবা কেবল্ তারের জয়েন্ট বক্সে কিংবা ট্রান্সফর্মারে  আগুনের ঝলক দেখা যায় ৷
দক্ষিণ কলকাতায় সিইএসসি-র বিদ্যুতের খুঁটি নুইয়ে পড়েছে কেবল ও ইন্টারনেটের তারে । দেখা গেল, একটি পোস্ট দিয়ে ঠেক দেওয়া রয়েছে পোস্টটিতে । এখানে বিদ্যুতের তার মাটির উপর দিয়ে গিয়েছে । ঢাকুরিয়া ব্রিজের উপর দেখা গেল, বাতিস্তম্ভের নীচে জয়েন্ট বক্সগুলি খোলা । ওতে বিদ্যুৎ আছে কিনা জানা যায়নি । তবে খুব অবহেলার সঙ্গে তারের মাথায় টেপ লাগানো। স্থানীয়দের দাবি, ওই জয়েন্ট বক্স ঢেকে রাখা উচিত । বিজয়গড় এলাকাতে গিয়ে দেখা গেল, বাতিস্তম্ভের জয়েন্ট বক্সগুলি টেপ দিয়ে আটকানো । কোনওটা দু’ একদিনের মধ্যেই করা হয়েছে । আবার কোথাও অনেক আগে থেকেই এই অবস্থা । এলাকার মানুষের অভিযোগ , ওখান দিয়ে তার বেরিয়েছিল । বর্ষাকাল এসে গেছে । তাই আবার টেম্পোরারি ভাবে টেপ লাগিয়ে গেছে কেএমসি ।
advertisement
advertisement
আরও পড়ুন : ওরা সকলে কোথায় গেল?’ ভূমিকম্পের ভগ্নস্তূপে রোজ পরিবারের সদস্যদের খোঁজে পোষ্য
শুধু বিজয়গড় নয়, কলকাতার অনেক জায়গাতে একই অবস্থা দেখা গেল ।  আনোয়ার শাহ মোড়ে ট্রাফিকের বাতিস্তম্ভের তার বাইরে বেরিয়ে আছে । সেখানে শুধু প লাগানো রয়েছে । শহরে যে বিদ্যুৎ নিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে মানুষের দৈনন্দিন জীবন চলছে, সেটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না । পাশেই একটি ভাতের হোটেল । হোটেলের মালিকের দাবি, তাঁর ভয় লাগে । কিন্তু কিছু বলার নেই ।  নিউ আলিপুর মোড়ে ট্রাফিক সিগন্যালেরও একই অবস্থা । ফুটপাতে ওই বাতিস্তম্ভের পাশ দিয়েই পথচারীরা যাচ্ছেন । একটু খেয়াল হারালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঘটন ঘটতেই পারে । স্থানীয়দের বক্তব্য এরকমই থাকে বরাবর। কোথাও দেখা গেল বাতিস্তম্ভের জয়েন্ট বক্স খোলা রয়েছে । এগুলো মাটি থেকে খুবই কম উচ্চতায় রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Problem : তারের জালে ভরসা দায়সারা টেপ! প্রাণহানির পরও শহরের সর্বত্র বিদ্যুৎবাহী মরণফাঁদ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement