advertisement

Tangra Case Update: ট্যাংরা কাণ্ডে তৃতীয় কেউ? কেন খুন বাড়ির তিন মহিলা সদস্য, সব জানালেন নগরপাল

Last Updated:

প্রাথমিক ভাবে প্রণয় এবং প্রসূন দের দাবি ছিল, তাঁরা সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন৷

ট্যাংরায় অভিযুক্ত দুই ভাই প্রণয় এবং প্রসূন দে৷
ট্যাংরায় অভিযুক্ত দুই ভাই প্রণয় এবং প্রসূন দে৷
কলকাতা: ট্যাংরা কাণ্ডে দে বাড়ির তিন মহিলা সদস্যকে খুন করেছে দুই ভাই প্রণয় এবং প্রসূন দে৷ এই ঘটনায় তৃতীয় কেউ জড়িত নয়৷ এ দিন এমনই দাবি করেছেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা৷ তাঁর আরও দাবি, দুই ভাই সম্ভবত ব্যবসা সংক্রান্ত কোনও কারণেই এই হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন৷
গত বুধবার, ১৯ ফেব্রুয়ারি ট্যাংরার অতুল শূর রোডের দে বাড়ি থেকে উদ্ধার হয় দুই মহিলা এবং এক কিশোরীর দেহ৷ প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই দাবি করেছিলেন বাড়ির দুই ছেলে প্রণয় এবং প্রসূন দে৷ দে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রণয় দের স্ত্রী সুদেষ্ণা এবং প্রসূন দের স্ত্রী রোমি ও কন্যা প্রিয়ম্বদার দেহ৷ প্রণয়, প্রণয়ের ছেলে এবং প্রসূনকে ই এম বাইপাসের উপরে একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ৷ তার পরই এই ঘটনা সামনে আসে৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে প্রণয় এবং প্রসূন দের দাবি ছিল, তাঁরা সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ সেই জন্য পায়েসের সঙ্গে মিশিয়ে ঘুম এবং রক্তচাপের ওষুধ খান বাড়ির সবাই৷ তার পরেও মৃত্যু না হওয়ায় নিজেদের স্ত্রীর হাতের শিরা কেটে এবং ১২ বছরের কিশোরীকে শ্বাসরোধ করে খুন করেন দুই ভাই৷ জিজ্ঞাসাবাদে অবশ্য প্রসূন এবং তাঁর ছেলে দাবি করেছেন, সবার হাতের শিরা কেটেছিলেন প্রসূনই৷
advertisement
এ দিন ট্যাংরার ঘটনা নিয়ে বলতে গিয়ে নগরপাল মনোজ ভার্মা বলেন, ‘ওনারা আমাদের যা যা বলেছেন আমরা সবটাই যাচাই করে দেখছি তা সঠিক কি না৷ এই মুহূর্তে আমরা কিছু বলার মতো অবস্থায় নেই৷ তবে দুই ভাই মিলেই যে গোটা ঘটনা ঘটিয়েছেন, অন্য কেউ ছিল না, এ বিষয়ে আমরা নিশ্চিত৷ সম্ভবত ব্যবসা সংক্রান্ত কোনও উদ্দেশ্য থেকেই এটা করা হয়েছে৷ অপরাধ হয়েছে, তাতে যাঁরা জড়ি তাঁদের বিরুদ্ধে সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷’
advertisement
এই মুহূর্তে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রণয় এবং প্রসূন দে এবং দে বাড়ির ওই কিশোর৷ যদিও দুই ভাইকে জিজ্ঞাসাবাদের সময় তাঁদের কথায় বেঁচে না থাকার ইচ্ছে প্রকাশ পেয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ ফলে হাসপাতালেও তাঁদের কড়া নজরদারিতে রাখা হচ্ছে৷
অন্যদিকে প্রণয় দে-র কিশোর পুত্রের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ নগরপাল এ দিন বলেন, ‘ওই কিশোরের আত্মীয়দের সঙ্গে আমরা কথা বলছি৷ যদি কেউ দায়িত্ব নিতে রাজি না হয় তাহলে নিয়ম মেনেই সব করা হবে৷ ওর যাতে আর ক্ষতি না হয়, আমরা সেটা দেখছি৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Case Update: ট্যাংরা কাণ্ডে তৃতীয় কেউ? কেন খুন বাড়ির তিন মহিলা সদস্য, সব জানালেন নগরপাল
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement