advertisement

Kolkata News: ফের কসবার কায়দায় বেহালায় চলন্ত গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

Kolkata News: ফের কসবার কায়দায় শহরে চলন্ত গাড়িতে শ্লী*লতাহা*নির অভিযোগ। বেহালা চৌরাস্তার কাছে আসতে তরুণীকে লাথি মেরে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় অভিযুক্ত।

বেহালায় চলন্ত গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ (প্রতীকী ছবি)
বেহালায় চলন্ত গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ (প্রতীকী ছবি)
কলকাতা: ফের কসবার কায়দায় শহরে চলন্ত গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ। এক তরুণীকে পৈলান থেকে এক পরিচিত তরুণ গাড়িতে তুলে বেহালার দিকে নিয়ে আসছিল। চলন্ত গাড়িতে তরুণীকে শ্লীলতাহানি ও মারধর করা হয় বলে অভিযোগ।
বেহালা চৌরাস্তার কাছে আসতে তরুণীকে লাথি মেরে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় অভিযুক্ত। তারপর তরুণী কাছেই কর্তব্যরত ট্রাফিক পুলিশের আধিকারিককে ঘটনা জানাতেই পুলিশ গাড়িটির খোঁজ শুরু করে।
আরও পড়ুন: বড়সড় জঙ্গি হানার পর্দাফাঁস, পুলিশের জালে ৮ সন্দেহভাজন! পাকিস্তান-বাংলাদেশের যোগ
শনিবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণ অর্ণব শা-কে । আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্ত পদ্মপুকুরের বাসিন্দা। আদালত অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: যুবসাথী প্রকল্পে নাম অ্যাপ্রুভ হয়েছে তো? কীভাবে জানবেন? রইল মোবাইলে দেখার সহজ পদ্ধতি
গত সপ্তাহেই দক্ষিণ কলকাতার কসবা এলাকায় এক যুবতীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। গত শুক্রবার রাতের ওই ঘটনার পর শনিবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় তিনজনকে।
advertisement
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ নিউ বালিগঞ্জ রোডে দাঁড়িয়ে ছিলেন ওই যুবতী। সে সময় একটি কালো রঙের চারচাকা গাড়ি এসে তাঁর সামনে থামে। গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে জোর করে তুলে নেয় বলে অভিযোগ। যুবতীর দাবি, চলন্ত গাড়ির ভিতরেই তাঁর শ্লীলতাহানি করা হয়।
সাহ্নিক ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: ফের কসবার কায়দায় বেহালায় চলন্ত গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement