advertisement

নতুন বছরের শুরুতেও মাত্রা ছাড়া দূষণ কলকাতায় !

Last Updated:

এদিন দূষণ সব থেকে বেশি ছিল ফোর্ট উইলিয়াম চত্বরে।

Soujan Mondal
#কলকাতা: নতুন বছরের শুরুতেই মাত্রাছাড়া দূষণ কলকাতায়। মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গার বায়ু দূষণের সূচক অন্তত সেই কথাই বলে।
২০১৯ শেষ হয়ে ২০২০ শুরু হয়ে গিয়েছে। কিন্তু কলকাতার দূষণ কমার কোনও রকম লক্ষণ দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার বেলা ৩ টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল এর দূষণের মাত্রা ছিল ২৮১ , বালিগঞ্জে ছিল ২৭১, রবীন্দ্র সরোবরে ছিল ২৪৫, বিধান নগরে ছিল ২১৪ । কিন্তু এদিন দূষণ সব থেকে বেশি ছিল ফোর্ট উইলিয়াম চত্বরে। সেখানে দূষণের মাত্রা ছিল ৩০৯ । যা অতি খারাপ বা very poor এর মধ্যে পড়ে। তবে যাদবপুরে দূষণের মাত্রা এদিন বেলা ৩ টার সময় ছিল অনেকটাই কম। সেখানে দূষণের মাত্রা ছিল ১৬৮।
advertisement
advertisement
Untitled design (1)
Untitled design (2)
Untitled design (3)
বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই কলকাতার দূষণ অতি খারাপ মাত্রায় পৌঁছায়। লক্ষ্মী পুজোর আগের দিন শহরের দূষণের খারাপ চিত্র সকলের চোখে পড়ে। ঐদিন দূষণের মাত্রা মাপার যে যন্ত্র পরিবেশ দপ্তর থেকে বসানো হয়েছে তারমধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সূচক অতি খারাপ মাত্রায় পৌঁছে যায়। তারপর থেকেই শীত যত এগিয়ে এসেছে ততই দূষণের মাত্রা আস্তে-আস্তে বেড়েছে কলকাতার বুকে। মাঝে বুলবুল ঘূর্ণিঝড়ের সময় দূষণের মাত্রা অনেকটাই কমে ছিল। কিন্তু সেই প্রভাব কাটতে না কাটতেই দূষণের মাত্রা আবার বাড়তে শুরু করে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নতুন বছরের শুরুতেও মাত্রা ছাড়া দূষণ কলকাতায় !
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement