advertisement

Kolkata Municipal Election 2021: ১৮ নম্বর, কলকাতার বাকি ওয়ার্ডগুলির তুলনায় একেবারেই আলাদা! কিন্তু কেন?

Last Updated:

Kolkata Municipal Election 2021: ওয়ার্ডের সৌন্দর্যের লড়াইয়ে কলকাতা কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড অনেক এগিয়ে।

জিততে পারবেন সুনন্দা?
জিততে পারবেন সুনন্দা?
#কলকাতা: 'সব লোকে কয় লালন কী? জাত এই সংসারে',একটি পানের দোকানের বাক্স ভেদ করে ভেসে আসছিল এই গান। অন্যদিকে মন দিয়ে তুলিতে টান দিয়েছেন সুনন্দা। তুলির টান আর তুলি ধরা।দুটো দেখেই মনে হয় শিল্পের আবেগ রয়েছে তাঁর মনে। তাহলে উনি শিল্পী। সুনন্দার পরিচয়, উনি একসময় শিল্প চর্চা করতেন। কিন্তু বর্তমানে কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী।
সকালবেলা নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। নিজেই তুলি ধরে দেওয়াল লিখলেন।ওই ওয়ার্ডের মেয়ে আবার ওই ওয়ার্ডেরই বৌমা।যার ফলে এলাকায় পরিচিতি অনেকটা। আর সেই পরিচিতিই তাঁকে ওয়ার্ডের প্রতি দায়বদ্ধ করে তুলেছে গত পাঁচ বছর ধরে। গত বারেরও কাউন্সিলর ছিলেন এই ওয়ার্ডে।
advertisement
advertisement
সুনন্দা বলছিলেন, ''৩৯ বছর পরে এই ওয়ার্ডে অ-বাম প্রতিনিধি আমি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এলাকাকে সুন্দর করতে শিখিয়েছেন, তার সঙ্গে নিজের ভাবনা মিশিয়ে সাজিয়ে তুলেছি ১৮ নম্বর ওয়ার্ড।'' এই ওয়ার্ডে হাঁটলে মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যেতে হবে। কোথাও মা শিশুকে আদর করছে,কোথাও উপজাতি পুরুষ মহিলা দাঁড়িয়ে,কোথাও অর্জুনের সারথি কৃষ্ণ, এসব আরো অনেক মূর্তি রাস্তার ধারে বসানো আছে। এক কথায় বলতে গেলে ধর্মতলা থেকে শ্যামবাজারের দিকে যেতে গেলে যখনই বাম হাতে সুদৃশ্য মূর্তি রাস্তার ধারে চোখে পড়বে, তখনই মনে করবেন এটিই ১৮ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে রয়েছে পৃথিবীর বৃহত্তম পতিতাপল্লি 'সোনাগাছি'।
advertisement
আগে এখানকার বস্তি, রাস্তাঘাট, ড্রেন ,সমস্ত কিছু নোংরা হয়ে থাকত। গত পাঁচ বছরে যেমন রাস্তাঘাট,ড্রেন থেকে স্বাস্থ্যকেন্দ্র উন্নত হয়েছে, তেমনই প্রতিটি ঘরের হেঁশেলের মধ্যে ঢুকে পড়েছে সুনন্দা নামটা। বয়স্ক মানুষের সঙ্গে রাস্তায় দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুনন্দা। তাঁরাও দু হাত বাড়িয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। সুনন্দাকে প্রশ্ন, এবার নির্বাচনে কী হবে? তৃণমূল প্রার্থীর সোজা উত্তর, ''পাঁচ বছর ধরে মন দিয়ে পড়াশোনা করেছি। পরীক্ষা দেব। যারা পরীক্ষা নেবেন, তাঁরাই জানেন কী করবেন! তবে পাশ করবই।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Municipal Election 2021: ১৮ নম্বর, কলকাতার বাকি ওয়ার্ডগুলির তুলনায় একেবারেই আলাদা! কিন্তু কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement