advertisement

বিসর্জনের পর ঘাট পরিষ্কার রাখতে তৎপর কলকাতা পুরসভা

Last Updated:

বিসর্জনের পর ঘাট পরিষ্কার রাখতে তৎপর কলকাতা পুরসভা

#কলকাতা: দূষণ রোধে তৎপরতার সঙ্গে গঙ্গার ঘাট থেকে প্রতিমার কাঠামো সরিয়ে ফেলল কলকাতা পুরসভা। শনিবার রাতে নিরঞ্জনের পর থেকেই শুরু হয় কাঠামো সরানোর কাজ। রবিবার সকালেও পুরকর্মীরা কাঠামো, ফুল, বেলপাতা সরিয়ে সমস্ত ঘাট পরিষ্কার করে দেন।
দূষণ ঠেকাতে নিরঞ্জনের পরেই গঙ্গা থেকে কাঠামো তুলে নেওয়া হয়েছে। বাঁজা কদমতলাঘাটে রবিবার সকাল পর্যন্ত ৪৭১টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। প্রতিমা গঙ্গায় বিসর্জনের পরই ক্রেন দিয়ে কাঠামো তুলে নেওয়া হয়েছে। তারপর ফুল-মালা, প্রতিমার সাজ-সহ আনুষাঙ্গিক জিনিসগুলি পুরকর্মীরা তুলে নেয়। সকালে জল দিয়ে ঘাট ধোওয়া হয়। ঘাট থেকে মাটিও তুলে নেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিসর্জনের পর ঘাট পরিষ্কার রাখতে তৎপর কলকাতা পুরসভা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৩ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শুক্রবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement