advertisement

Kolkata Metro Rail: দমদম আর শেষ স্টেশন নয়, সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর! বছর শেষে বড় ঘোষণা মেট্রোর

Last Updated:

Kolkata Dum Dum Metro Rail Station: মেট্রো যাত্রীদের জন্য সুখবর, নতুন বছরের আগেই বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার থেকে প্রান্তিক বা শেষ স্টেশন আর দমদম নয় সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত।

এবার সব মেট্রো চলবে দক্ষিণেশ্বর পর্যন্ত। প্রতীকী ছবি
এবার সব মেট্রো চলবে দক্ষিণেশ্বর পর্যন্ত। প্রতীকী ছবি
কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর, নতুন বছরের আগেই বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার থেকে প্রান্তিক বা শেষ স্টেশন আর দমদম নয় সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। ফলে, যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সেটের ফলপ্রকাশ ফেব্রুয়ারিতেই, জানুয়ারির শুরুতেই আপলোড হবে মডেল উত্তরপত্র!
মেট্রো রেলের ব্লু লাইনে, এতদিন কিছু মেট্রো দমদম, এবং কিছু দক্ষিণেশ্বর অবধি যাতায়াত করত। ফলে যাত্রীদের প্রান্তিক স্টেশন দমদম থেকে মেট্রো পেতে অপেক্ষা করতে হত প্রায় ১৮ মিনিট পর্যন্ত। সেই সমস্যা অনেকটাই বদলাবে। পাশাপাশি, এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে দিনভর।
advertisement
আরও পড়ুন: ফের শহরে বিধ্বংসী আগুন, অনবরত বিস্ফোরণের শব্দ! ঘটনাস্থলে দমকল ও পুলিশ
১৮ মিনিটের ব্যবধান কমিয়ে এবার থেকে তা পাওয়া যাবে ৭ মিনিট অন্তর। এর আগে ব্যস্ত সময়ে দুই মেট্রোর ব্যবধান কম থাকলেও, অন্য সময়ে এক একটি মেট্রোর মাঝের ব্যবধান ছিল ১০ মিনিট আবার কখনও ১৫ মিনিট। এবার সেই চিত্রও বদলাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। সারাদিনই এবার থেকে স্বল্প ব্যবধানে দিনভর মেট্রো চালাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: দমদম আর শেষ স্টেশন নয়, সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর! বছর শেষে বড় ঘোষণা মেট্রোর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement