advertisement

Topsia Massive Fire: ফের শহরে বিধ্বংসী আগুন, অনবরত বিস্ফোরণের শব্দ! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

Last Updated:

Terrible Fire in Kolkata Topsia : বড় দিনের প্রাক্কালে ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে বাইপাস লাগোয়া তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে দমকল।

News18
News18
কলকাতা: বড়দিনের প্রাক্কালে ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে বাইপাস লাগোয়া তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। ১৮টি ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এছা়ড়া ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে দমকল বাহিনীর।
স্থানীয়রা জানিয়েছেন, বেলা ১২টা নাগাদ আচমকা আগুন লাগে বস্তিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখাট আতঙ্কে ছড়িয়েছে পাশের বহুতলেও। ইতিমধ্যেই ঝুপড়ি থেকে একাধিক সিলিন্ডার ব্লাস্টের শব্দও শোনা গিয়েছে। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
advertisement
advertisement
আগুনের ভয়াবহ রুপ দেখে আতঙ্কে ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। বস্তিতে এখনও আটকে রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। পুলিশ ও দনকলের সঙ্গে হাত লাগিয়েছে স্থানীয়রাও। পাশের বহুতল থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তাজনতি ব্যবস্থা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Topsia Massive Fire: ফের শহরে বিধ্বংসী আগুন, অনবরত বিস্ফোরণের শব্দ! ঘটনাস্থলে দমকল ও পুলিশ
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: টস জিতে প্রথমে ব্যাটিং কেকেআরের ! প্রথম একাদশে নেই নারিন ও বরুণ, দলে এলেন নবদীপ সাইনি এবং রভমান পাওয়েল
টস জিতে প্রথমে ব্যাটিং কেকেআরের ! প্রথম একাদশে নেই নারিন ও বরুণ, দলে এলেন নবদীপ সাইনি এবং রভমান পাওয়েল
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement