advertisement

Mamata Banerjee | Suvendu Adhikari: প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে পাশাপাশি শুভেন্দু-ফিরহাদ! দেখা মমতার সঙ্গেও

Last Updated:

এদিনের এই শপথগ্রহণ অনুষ্ঠানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সকাল পৌনে ১১টা নাগাদই অনুষ্ঠানস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অবশ্য তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন৷ সূত্রের খবর, ১ নম্বর এজলাসে ঢোকার মুখেই প্রায় বসেছিলেন শুভেন্দু৷ মুখ্যমন্ত্রীকে দেখে তিনি উঠে দাঁড়ান। কিন্তু দুজনের মধ্যে কোনও কথা হয়নি।

কলকাতা: ১১ মে, ২০২৩, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথগ্রহণ করলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম৷ তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ এদিন কলকাতা হাইকোর্টের ১ নম্বর এজলাসে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টা ৫৫ মিনিট নাগাদ শুরু হয় শপথবাক্য পাঠ অনুষ্ঠান৷ শেষ হয় ১১ টা ১ মিনিটে৷
এদিনের এই শপথগ্রহণ অনুষ্ঠানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সকাল পৌনে ১১টা নাগাদই অনুষ্ঠানস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অবশ্য তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন৷ সূত্রের খবর, ১ নম্বর এজলাসে ঢোকার মুখেই প্রায় বসেছিলেন শুভেন্দু৷ মুখ্যমন্ত্রীকে দেখে তিনি উঠে দাঁড়ান। কিন্তু দুজনের মধ্যে কোনও কথা হয়নি। তবে এই ঘটনার কিছু আগেই অনুষ্ঠানে তৈরি হয়েছিল কিছু নাটকীয় মুহূর্ত৷
advertisement
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম, অনুষ্ঠানে মমতা-শুভেন্দু
এদিন মুখ্যমন্ত্রীর আগেই অনুষ্ঠান স্থলে পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আসন নির্ধারিত ছিল কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের ঠিক পাশেই৷ বেশ কিছুক্ষণ পাশাপাশিই বসে থাকেন দুই নেতা৷ দু-একবার তাঁদের কথা বলতেও দেখা যায়৷
advertisement
advertisement
ফিরহাদ হাকিমের সঙ্গে একই সারিতে বসেছিলেন মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ পিছনের সারিতে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ তবে কিছুক্ষণ পরেই আসন পরিবর্তন করে নেন শুভেন্দু অধিকারী৷ ফিরহাদ হাকিমের পাশের আসন থেকে উনি চলে যান অন্য একটি আসনে৷ শুভেন্দু অন্য আসনে চলে যাওয়ার পরে ফিরহাদের পাশে এসে বসেন বিমান৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Suvendu Adhikari: প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে পাশাপাশি শুভেন্দু-ফিরহাদ! দেখা মমতার সঙ্গেও
Next Article
advertisement
Harish Rana News : ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
  • ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’

  • হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন

  • মঙ্গলবার বিকেল ৪টে ১০ মিনিটে মারা গিয়েছেন হরিশ রানা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement