advertisement

Kalighat: অবসাদই কারণ! সিলিং ফ‍্যানে জড়ানো শাড়ি, কালীঘাট থেকে উদ্ধার দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ

Last Updated:

Kalighat: কালীঘাটের নেপাল ভট্টাচার্য স্ট্রিটে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার।

অবসাদই কারণ! সিলিং ফ‍্যানে জড়ানো শাড়ি, কালীঘাট থেকে উদ্ধার দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ  Image News 18
অবসাদই কারণ! সিলিং ফ‍্যানে জড়ানো শাড়ি, কালীঘাট থেকে উদ্ধার দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ Image News 18
কলকাতা: কালীঘাটের নেপাল ভট্টাচার্য স্ট্রিটে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর অবসাদে ভুগছিলেন দশম শ্রেণীর ছাত্র। সোমবার সকালে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান কিশোরের বাবা মা। দ্রুত তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।
সূত্রের খবর অনুযায়ী, অবসাদে ভুগছিল কিশোর। তার চিকিত্‍সাও করাচ্ছিলেন বাবা-মা। মৃত কিশোরের বয়স ১৬ বছর। রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি স্কুলে পড়ত। আচমকা অবসাদগ্রস্ত আচরণের জন্য এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তার কাউন্সেলিং চলছিল। প্রাথমিক ভাবে অনুমান মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন যুবক।
advertisement
advertisement
সোমবার ভোর ৫ টা নাগাদ ঘরে ঢুকে বাবা মা সিলিং ফ‍্যানে শাড়ি জড়িয়ে ঝুলন্ত অবস্থান উদ্ধার করেন। পরিবাররের সদস‍্যরা কিশোরকে তত্‍ক্ষনাত্‍ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বাঁচানো যায়নি। ভোর ৬টা ১০ মিনিট নাগাদ এসএসকেএম থেকে ফোন করে থানায় খবর দেওয়া হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalighat: অবসাদই কারণ! সিলিং ফ‍্যানে জড়ানো শাড়ি, কালীঘাট থেকে উদ্ধার দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement