Baguiati: ফের ব্যাগবন্দি দেহ উদ্ধার কলকাতায়! স্যুটকেসে ক্ষতবিক্ষত বৃদ্ধার রক্তাক্ত দেহ মিলল বাগুইআটিতে
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Baguiati: মঙ্গলবার সকালে স্যুটকেসে বন্দি অবস্থায় দেহ উদ্ধার হয় এক বৃদ্ধার মৃতদেহ।
কলকাতা: ট্রলি ব্যাগের পর এবার স্যুটকেস! কলকাতায় ফের ব্যাগ বন্দি দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে স্যুটকেসে বন্দি অবস্থায় দেহ উদ্ধার হয় এক বৃদ্ধার মৃতদেহ। রক্তাক্ত, ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বৃদ্ধার দেহ। ঘটনাটি ঘটেছে বাগুইআটির প্রতিবেশী পাড়ায়।
সূত্রের খবর, সাত সকালে নর্দমার পাশে একটি স্যুটকেশ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে স্যুটকেস খুলতেই চোখ কপালে। ব্যাগের ভেতরে বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধার নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করার পর এখানে দেহ ফেলে গিয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসেই কুমোরটুলির আহিরীটোলায় ট্রলি ব্যাগে বন্দি অবস্থায় উদ্ধার হয় এক বৃদ্ধার দেহ। ঘটনায় পিসিশাশুড়িকে খুনের অভিযোগ গ্রেফতার করা হয় মা ও মেয়ে, আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষকে। সেই ঘটনার পর ফের আহিরিটোলায় বৃদ্ধার দেহ উদ্ধারের পর তোলপাড় শহরজুড়ে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 22, 2025 11:20 AM IST










