advertisement

Food: চিকেন রোল, মুগের লাড্ডু, চিকেন চাপ...সব ফেল! ফুটপাতে আচমকা হানা খাদ্য সুরক্ষা দফতরের, গুণমানে সবুজ সঙ্কেত পেল না ৬ খাবার

Last Updated:

Food: ফুটপাথের একাধিক খাবার গুণগত মানের পরীক্ষায় ফেল৷ সূত্রের খবর, চিকেন রোল, চিকেন চাপ, হলুদ গুঁড়ো, মুগের লাড্ডুর মতো ৬ টি খাবার গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে বলেই জানা গিয়েছে

চিকেন রোল, মুগের লাড্ডু, চিকেন চাপ...সব ফেল! ফুটপাতে আচমকা হানা খাদ্য সুরক্ষা দফতরের, গুণমানে সবুজ সঙ্কেত পেল না ৬ খাবার
চিকেন রোল, মুগের লাড্ডু, চিকেন চাপ...সব ফেল! ফুটপাতে আচমকা হানা খাদ্য সুরক্ষা দফতরের, গুণমানে সবুজ সঙ্কেত পেল না ৬ খাবার
কলকাতা: ফুটপাথের একাধিক খাবার গুণগত মানের পরীক্ষায় ফেল৷ সূত্রের খবর, চিকেন রোল, চিকেন চাপ, হলুদ গুঁড়ো, মুগের লাড্ডুর মতো ৬ টি খাবার গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে বলেই জানা গিয়েছে৷ অভিযোগ, ছ’টি খাবারের নমুনা গুণগত মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি অর্থাৎ ফেল৷
সোমবার উল্টোদাভ মুচিবাজারে খাবারের দোকানে আচমকা হানা দেয় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা৷ ফুটপাথের একাধিক দোকানের খাবার পরীক্ষা করে দেখা হয়৷ অভিযোগ, সেখানেই ছ’টি খাবারের নমুনা গুণগত মানের পরীক্ষায় ফেল করে৷
advertisement
advertisement
ঘটনাস্থলে দাঁড়িয়েই সেই সমস্ত খাবার ফেলে দিতে বাধ্য করা হয় দোকানিদের৷ ১৫টি খাবারের দোকানে বিশেষ নজরদারি অভিযান চালানো হয় বলেই সূত্রের খবর৷ দোকানগুলি থেকে ৩১টি খাবারের নমুনা ঘটনাস্থলে দাঁড়িয়েই পরীক্ষা করে দেখেন আধিকারিকেরা৷ গুণগত মানে উত্তীর্ণ হতে পারেনি ১.৫ কেজি চিকেন রোলের পুর, তিনটি দোকানের ১.৮ কেজি হলুদ গুঁড়ো, সাড়ে তিন কেজি লাড্ডু এবং দু’কেজি চিকেন কষা৷
advertisement
প্রসঙ্গত, খাদ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা প্রচারের জন্যই এই পদক্ষেপ খাদ্য সুরক্ষা দফতরের বলেই সূত্রের খবর৷ গত শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা কমিশনারের নির্দেশে এবং কলকাতা পুরসভার সহায়তায় কয়েক জন আধিকারিক মুচিপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডে হানা দেন। জানা গিয়েছে, ১৪ কিলোমিটার এলাকা জুড়ে মোট ১৫ খাবারের দোকানে নজরদারি চালানো হয়৷
advertisement
দোকানগুলিতে ৩১টি খাবারের নমুনা ঘটনাস্থলে দাঁড়িয়েই পরীক্ষা করে দেখেন আধিকারিকেরা৷ সেখানেই ফেল করেছে, রোল, লাড্ডুর মতো জনপ্রিয় খাবারগুলি৷ খাবারের গুণগত মান এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনার প্রসারের জন্য এলাকায় দোকানি এবং ক্রেতাদের মধ্যে লিফলেট বিলি করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Food: চিকেন রোল, মুগের লাড্ডু, চিকেন চাপ...সব ফেল! ফুটপাতে আচমকা হানা খাদ্য সুরক্ষা দফতরের, গুণমানে সবুজ সঙ্কেত পেল না ৬ খাবার
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement