Rowing Club: রোয়িং ক্লাব নিয়ে অনেক বড় সিদ্ধান্ত, নতুন নিয়ম আসছে দুর্ঘটনার পরেই
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Rowing Club: পুলিশ এসওপি তৈরি করছে। সেটা সব ক্লাবকে দেওয়া হবে, বললেন মেয়র।
#কলকাতা: রোয়িং ক্লাবে দুর্ঘটনা ঘটলে প্রয়োজন দ্রুত উদ্ধার কাজ চালানো। কিন্তু ব্যাটারি চালিত স্পিড বোট সেই কাজটা করতে পারে না। তাই পেট্রোল চালিত স্পিট বোটের দিকেই ঝুঁকছে কেএমডিএ। শনিবার ফিরহাদ হাকিম জানিয়েছেন, "ব্যাটারি চালিত বোট দ্রুতগতিতে যেতে পারে না। একটি নির্দিষ্ট স্পিডের বাইরে যেতে পারে না। দ্রুত উদ্ধার করতে হলে পেট্রোল চালিত বোটই একমাত্র সেই কাজটা করতে পারে। সুতরাং আমাকে ওইরকম একটা বোট রাখতে হবে যাতে দ্রুত মুভ করে উদ্ধার করা যায়। এটা যদি লিখিতভাবে ক্লাবগুলো কেএমডিএকে দেয় তা হলে আমরা পিসিবিকে জানাব। যেহেতু পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডারটা কেএমডিএর উপর। আদালতকে জানাবো প্রতিটি ক্লাবে একটি করে রেসকিউ বোট রাখতে দেওয়া হোক। শুধু রেসকিউ এর জন্য ব্যবহারের জন্য। এটা সব জায়গাতেই আছে। আন্তর্জাতিক পর্যায়ে বিদেশে এমনকি জাতীয় পর্যায়ে দেশের বিভিন্ন জায়গায়।
পুলিশ এসওপি তৈরি করছে। সেটা সব ক্লাবকে দেওয়া হবে। শেষ করে নবিশরা যখন জলে যাবে। স্কুল পর্যায়ে থেকেই রোয়ার ওঠে সেটা বন্ধ করলে বাংলা থেকে আর রোয়ার উঠবে না। এসওপি-র পাশাপাশি এই চিঠি দিক আমরা আদালতে জানাবো যাতে এই বিশেষ ক্ষমতা থেকে দেওয়া হয়। এই বোট ঘোরার জন্য বা বিনোদন কাজের জন্য নয় শুধুমাত্র উদ্ধার কাজে ব্যবহার করা হবে।"
advertisement
advertisement
তিনি জানান, আগে বাম আমলে রবীন্দ্র সরোবরের মতো লেকগুলোতে কোনওরকম নজরদারি ছিল না। যেখান সেখান থেকে মানুষ এসে ঢুকে পড়ত। লেকের জলে স্নান করত। কাপড় কাচত। এখন পুরো লেকটা সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে। পরিবেশ অনেক সুন্দর হয়েছে। অবাঞ্ছিত যাতায়াত বন্ধ হয়েছে। তবে আরও ভাল করতে হবে৷ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। সম্প্রতি রবীন্দ্র সরোবারে দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই বেশ কিছু উদ্যোগ নিতে চাইছে প্রশাসন। এরই অঙ্গ হিসেবেই পেট্রোল চালিত বোটের কথা চিন্তা ভাবনা করছে প্রশাসন।
advertisement
Ujjal Roy
Location :
First Published :
May 28, 2022 9:12 PM IST









